ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

প্রথমবার কোয়ার্টারে নরওয়ে, ৩৬ বছর পর এমন অধঃপতন ব্রাজিলের

প্রথমবার কোয়ার্টারে নরওয়ে, ৩৬ বছর পর এমন অধঃপতন ব্রাজিলের
×

জোড়া গোল খাওয়ার পর নরওয়ের সঙ্গে ব্রাজিলের খেলোয়াড়দের দ্বন্দ্ব। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ০৪:০৯ | আপডেট: ০৬ জুলাই ২০২৬ | ০৪:২৩

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। রোববার বাংলাদেশ সময় রাতের ম্যাচে আর্লিং হালান্ড জোড়া গোল করেছেন। শেষ বাঁশির ঠিক অগে নেইমার পেনাল্টি থেকে এক গোল শোধ করায় ২-১ ব্যবধানে হেরেছে সেলেসাওরা। ম্যাচের শুরুতে পেনাল্টি পেয়ে ব্রুনো গিমারেজ মিস করেছিলেন। 

এই হারে ৩৬ বছর পর বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিল পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এরআগে ১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে শেষ ষোলোয় ১-০ গোলে হেরে বিদায় নিয়েছিল হলুদ জার্সির দলটি। 

পরের পাঁচ আসরে ব্রাজিল অন্তত কোয়ার্টার ফাইনাল খেলেছিল। এর মধ্যে ২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে সেলেসাওরা সেমিফাইনালে উঠেছিল। ওই পাঁচ আসরেই ব্রাজিল নকআউট পর্বে ইউরোপের দলের মুখোমুখি হতেই হেরে বিদায় নিয়েছিল। এবার কার্লো আনচেলত্তিকে নিয়োগ দিয়েও ইউরোপের বাধা পেরোতে পারলো না ব্রাজিল। 

১৯৩৮ বিশ্বকাপে প্রথমবার বিশ্বকাপে আসা নরওয়ে এবার তাদের ফুটবল ইতিহাসের চতুর্থ বিশ্বকাপ খেলছে। প্রথম আসরে এসে তারা শেষ ষোলো খেলেছিল। ১৯৯৪ আসরে গ্রুপ পর্বে বিদায় নিলেও ১৯৯৮ আসরে শেষ ষোলোয় উঠেছিল তারা। এবার ২৮ বছর পর ফিরে ইতিহাস গড়ল।  

মজার বিষয় হচ্ছে ১৯৯৮ সালের আসরে গ্রুপ পর্বে ব্রাজিলের মুখোমুখি হয়ে জয় পেয়েছিল তারা। এমনকি প্রীতি ম্যাচ মিলিয়ে পাঁচবার ব্রাজিলের মুখোমুখি হয়ে তিন জয় পেয়েছে ভাইকিংসরা। ব্রাজিল জিততে পারেনি একবারও। 

আরও পড়ুন

×