ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির
×

নিহত মো. শামসুল ইসলাম কামরান

পর্তুগাল প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ০৩:১৩

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত মো. শামসুল ইসলাম কামরানের (২৫) বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নে। তিনি মৃত মুতলিব আলীর তৃতীয় ছেলে।

গত শনিবার রাত আনুমানিক ৯টার পর পর্তুগালের সেতুবাল জেলার আলমেদা এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কামরান। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত স্থানীয় আলমেদা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। 

কামরানের মৃত্যুর খবরে আলমেদাসহ পর্তুগালজুড়ে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনি ও আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, চলতি বছর দেশে এসে তিনি বিয়ে করেন। বিয়ের মাত্র তিন মাস পর তিনি পর্তুগালে ফিরে যান। 
 

আরও পড়ুন

×