ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রকাশ হল ফাহমিদা নবীর ‘স্মৃতির দরজায়’

প্রকাশ হল ফাহমিদা নবীর  ‘স্মৃতির দরজায়’
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩ | ১০:১১ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ | ১০:৩৩

বর্তমান সময়ের জনপ্রিয় গীতিকবি জামাল হোসেন। চলতি বছরে তার কথায় ইমরানের ‘ঘুম ঘুম চোখে’, ‘ওরে জান’ ও মিলন-কোনালের ‘পাইনা তোকে’সহ কয়েকটি গান শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলে। তারই ধারাবাহিকতায় এবার প্রকাশ হচ্ছে তার কথায় ফাহমিদা নবীর কণ্ঠে ‘স্মৃতির দরজায়’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও।

গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন পঞ্চম। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে বাংলা গানের সোনালী অধ্যায়ের তারকা শিল্পী ফাহমিদা নবীর সঙ্গে আরও দেখা যাবে নেয়ামত, আসাদ ও স্বর্ণাকে।

গানটি প্রসঙ্গে জামাল হোসেন, ‘ফাহমিদা নবী আমাদের দেশের একজন গুনী শিল্পী। তার অনেকগুলো গান শ্রোতাদের কাছে বেশ প্রিয়। আমিও নিজেও তার কয়েকটি গানদার”ণভাবে পছন্দ করি। আমাদের দেশে যে কজন শিল্পী সুন্দর কথা ও সুরে গান করেন তাদের মধ্যে তিনিও একজন। তার জন্য এমন একটি গান করতে পেরে ভালো লাগছে।’

ফাহমিদা নবী বলেন, প্রায় সময় নতুন গানের জন্য প্রস্তাব আসে। কিন্তু কথা ও সুর অনেক গানেরই পছন্দ হয়না। তবে এ গানটির কথাগুলো আমার মনে দারুণভাবে দাগ কেটেছে। গানের কথার সঙ্গে সমন্বয় করে সুরও করেছে পঞ্চম। গানের সঙ্গে দর্শক-শ্রোতারা সুন্দর একটি ভিডিও দেখতে পাবে।’

প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে আজ (১২ই অক্টোবর) মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে।

আরও পড়ুন

×