ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

ঘরে বসেই নতুন গান প্রকাশ করলেন হাবিব

ঘরে বসেই নতুন গান প্রকাশ করলেন হাবিব
×

হাবিব ওয়াহিদ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০ | ০৩:৫৯

‘স্বাধীন’ নামে ২০১২ সালেে একটি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছিলে হাবিব ওয়াহিদের। সেই অ্যালবামেই কুয়াশা নামে একটি গান ছিলো। এই করোনাকালে সেই কুয়াশা গানটির রিমিক্স রিমিক্স ভার্সন করলেন হাবিব।  চিরকুট ব্যান্ডের গায়িকা শারমিন সুলতানা সুমির লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই।

পুরোনো গানের নতুন ভার্সন সম্প্রতি হাবিবের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন। ঘরবন্দী মানুষ যাতে বাসায় সময়টা উপভোগ করতে পারে সে জন্যই গানটি রিমিক্স করেছেন বলে জানান হাবিব।

২০০৩ সালে প্রকাশিত ‘কৃষ্ণ’ অ্যালবামের মাধ্যমে আলোচনায় আসেন হাবিব। সেই ধারাবাহিকতায় ২০০৪ সালে ‘মায়া’ এবং ২০০৫ সালে ‘ময়না গো’ শিরোনামের অ্যালবাম দুটিও দারুণভাবে গ্রহণ করেন শ্রোতারা। সে দুই বছর অ্যালবাম দুটি সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছিল। এরপর একে একে হাবিবের বেশকিছু অ্যালবাম প্রকাশ পায়। এর মধ্যে- ‘শোন’, ‘বলছি তোমাকে’, ‘আহ্বান’, ‘স্বাধীন’ প্রভৃতি উল্লেখযোগ্য।

অডিও প্লেব্যাক মিলিয়ে হাবিবের কণ্ঠে অধিক জনপ্রিয়তা পাওয়া গানগুলোর মধ্যে রয়েছে- ‘দ্বিধা’, ‘ভালোবাসবো বাসবো রে বন্ধু’, ‘দিন গেলো তোমারো পথ চাহিয়া’, ‘চন্দ্র গ্রহণ’, ‘এক মুঠো ভালোবাসা’, ‘হাওয়ায় হাওয়ায়’, ‘কেনো পিরিতি বাড়াইলা রে বন্ধু’ উল্লেখযোগ্য।

আরও পড়ুন

×