ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

'বড়লোকের বেটি' এখন ‘মিসেস সিরিয়াল কিলার’

'বড়লোকের বেটি' এখন ‘মিসেস সিরিয়াল কিলার’
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২০ | ০৯:১৭ | আপডেট: ০২ মে ২০২০ | ০৯:৫০

র‌্যাপার বাদশার ‘গেন্দা ফুল’ গানের মডেল হয়ে তুমুল আলোচিত বলিউড অভিনেত্রী  জ্যাকুলিন ফার্নান্দেজ। সেই গানের ভিডিও প্রকাশের পর থেকেই শ্রীলঙ্কান এই বলিউড সুন্দরীকে সবাই 'বড়লোকের বেটি' বলে ডাকা শুরু করেন। সেই বড় লোকের বেটি এবার সামনে এলেন 'সিরিয়াল কিলার' চরিত্রে, স্বামীর খুনের বদলা নিতে যিনি একের পর এক খুন করে চলেন।

সিরিজটির নাম ‘মিসেস সিরিয়াল কিলার’। করোনাকালে অনলাইন স্ট্রিমিং নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এটি। 

সিরিজে স্বামী চরিত্রে আছেন মনোজ বাজপেয়ী। আর মোহিত রায়নাকে দেখা যাবে পুলিশ অফিসারের ভূমিকায়। এটি পরিচালনা করেছেন শিরিষ কুন্দর।

ভারতীয় গণমাধ্যমের খবর, গল্পে মনোজ বাজপেয়ীর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি সিরিয়াল কিলার। মেয়েদের খুন করে বেড়ান তিনি। সে কারণে জেল হয় তার। তখন তার স্ত্রী জ্যাকুলিন এগিয়ে আসেন। একের পর এক অপরাধ করে বেড়ান স্বামীকে দায়মুক্ত করতে।

আরও পড়ুন

×