অভিনেত্রী মোহেনা কুমারী করোনায় আক্রান্ত
মোহেনা কুমারী সিং- এনডিটিভি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২০ | ০৯:৫৬ | আপডেট: ০২ জুন ২০২০ | ১০:০৮
ভারতের ছোটপর্দার পরিচিত মুখ মোহেনা কুমারী সিং করোনায় আক্রান্ত হয়েছেন। ইনস্টাগ্রামে মঙ্গলবার তার আক্রান্তের খবর নিজেই জানিয়েছেন ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ খ্যাত এই অভিনেত্রী।
মোহেনা কুমারী সিং লেখেন, ‘ঘুমাতে পারছি না। এই প্রাথমিক দিনগুলি বাড়িতে থাকা খুব কঠিন, কেননা এখানে বিশেষ করে আমাদের ছোটরা আছেন এবং বড়রাও। কিন্তু আমি প্রার্থনা করে চলেছি যেন সব ঠিক হয়ে যায় দ্রুত। আমরা ভাল আছি। আমাদের অভিযোগ করার কোনও অধিকার নেই, কেননা বহু মানুষ রয়েছেন যারা আমাদের থেকে অনেক বেশি কষ্ট পাচ্ছেন।' খবর এনডিটিভির
জানা গেছে, মোহেনা কুমারী সিং এবং তার শ্বশুর-শাশুড়ি কোভিড ১৯ পজিটিভ।
নৃত্যশিল্পী হিসেবেও মোহেনার পরিচয় রয়েছে। তিনি মধ্যপ্রদেশের রেওয়ার রাজকুমারীও। গত বছর অক্টোবরে উত্তরাখণ্ডের পর্যটনমন্ত্রী সতপাল মহারাজের ছেলে সুয়েশ রাওয়াতের সঙ্গে বিয়ে হয় মোহেনা। এই রাজকীয় বিয়েতে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ সিরিয়ালের আগে মোহেনা কুমারী সিং কাজ করেছেন টিভি শো ‘দিল দোস্তি ড্যান্স’-এ। তার অসাধারণ পারফরম্যান্স তাক লাগিয়ে দেয় দর্শকদের। তা দেখে মুগ্ধ হন বিচারকেরাও। তিনি নাচ নিয়ে রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’র নৃত্য প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন। এর ফাঁকেই অভিনয়ের প্রস্তাব পান। চলে আসেন এই জগতে।