ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

মারা গেছেন ‘ব্যাটম্যান’ নির্মাতা জোল শুমাখার

মারা গেছেন ‘ব্যাটম্যান’ নির্মাতা জোল শুমাখার
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২০ | ০০:৫৭ | আপডেট: ২৩ জুন ২০২০ | ০০:৫৮

করোনা ভাইরাসের এই কঠিন মারা গেলেন হলিউডের জনপ্রিয় ব্যাটম্যান ছবির নির্মাতা  জোল শুমাখার।  সোমবার নিউ ইয়র্কে ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। 

জোল শুমাখার দীর্ঘদিন ধরে ক্যানসারের সাথে লড়াই করে আসছিলেন। অবশেষে হার মানতে হলো তাকে। বিদায় জানালেন পৃথিবীকে।  

নির্মাতা হওয়ার আগে জোল শুমাখার ছিলেন একজননকস্টিউম ডিজাইনার।  কিন্তু নিজ দক্ষতায় তিনি নির্মাতা বনে যান।  নির্মাণ করেছিলেন ‘ব্যাটম্যান ফরেভার’, ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’, ‘দ্য লস্ট বয়েজ’, ‘সেন্ট এলমোজ ফায়ার’, ‘ফলিং ডাউন’-এর মতো জনপ্রিয় ছবি।

নব্বইয়ের দশকে ‘সেন্ট এলমোজ ফায়ার’ সিনেমার সাফল্যের পর সবার নজরে আসেন জোল শুমাখার। এরপর তিনি নির্মাণ করেন ভ্যাম্পায়ার হরর-কমেডি ‘দ্য লস্ট বয়েজ’। এই ছবিও দর্শকপ্রিয়তা পায়। এরপর একে একে ‘ফ্ল্যাটলাইনারস’ এবং ‘অ্যা টাইম টু কিল’ নির্মাণ করেন। এরপর ডিসি ইউনিভার্সের সঙ্গে যুক্ত হয়ে নির্মাণ করেন ব্যাটম্যান সিরিজের দুটি সিনেমা। এছাড়াও তিনি নির্মাণ করেছেন থ্রিলার ঘরানার ‘টাইগারল্যান্ড’, ‘ফোন বুথ’ এবং ‘দ্য ফ্যান্টম অব দ্য অপেরা।’ 

আরও পড়ুন

×