ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সম্পর্কের গুঞ্জনে জাস্টিন ট্রুডো-কেটি পেরি

সম্পর্কের গুঞ্জনে জাস্টিন ট্রুডো-কেটি পেরি
×

জাস্টিন ট্রুডো ও কেটি পেরি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫ | ২১:১৩ | আপডেট: ৩০ জুলাই ২০২৫ | ২১:২৩

একজন ছিলেন এক সময়কার বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী, অন্যজন বিশ্বের নমকরা পপ তারকা। জাস্টিন ট্রুডো ও কেটি পেরি-দুই মহাতারকার নাম পাশাপাশি উচ্চারিত হলে অবাক হওয়ার কিছু নেই। তবে সম্প্রতি মন্ট্রিয়লের এক বিলাসবহুল রেস্তোরাঁয় তাদের ঘনিষ্ঠ সাক্ষাৎ নতুন করে আলোচনায় এসেছে এই দুই তারকার ‘সম্পর্ক’।

সোমবার কানাডার মন্ট্রিয়লের একটি রেস্তোরাঁয় একসঙ্গে খাবার খেতে দেখা গেছে মার্কিন গায়িকা কেটি পেরিকে। বিষয়টি নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। এর আগেই থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেই গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন তাঁরা।

মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কেটি পেরি ট্রুডোর সঙ্গে আলাপচারিতায় মগ্ন ছিলেন এবং টেবিলের ওপর ঝুঁকে কথা বলছিলেন তিনি।

বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে পেরির কোনো মুখপাত্র মন্তব্য করেননি। ট্রুডোর প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত জুনে কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুমের বাগদান ভাঙার খবর প্রকাশ্যে এসেছে। কয়েক সপ্তাহ পর তাঁদের প্রতিনিধি জানান, এই বিচ্ছেদ হুট করে নয়, কয়েক পর ধরেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের প্রতিনিধি আরও জানান, সাবেক এই দম্পতি চার বছর ছয় মাস বয়সী মেয়ে ডেইজি ডাভের কল্যাণে সব সময় একসঙ্গে থেকেছেন এবং তার চাহিদাকেই প্রাধান্য দিচ্ছেন।

এদিকে জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি গ্রেগোয়ার ২০২৩ সালের আগস্টে, ১৮ বছরের দাম্পত্যজীবনের অবসান ঘটানোর ঘোষণা দেন। তাঁরা জানান, এটি ছিল পারস্পরিক সম্মানের ভিত্তিতে নেওয়া শান্তিপূর্ণ সিদ্ধান্ত। এই দম্পতির তিন সন্তান রয়েছে-১৭ বছর বয়সী জেভিয়ার, ১৬ বছর বয়সী এলা গ্রেস এবং ১১ বছর বয়সী হাদ্রিয়েন।

জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগোয়ারের বিচ্ছেদের সময় ইনস্টাগ্রামে ইংরেজি ও ফরাসি দুই ভাষায় একটি পোস্টে ট্রুডো লেখেন, ‘সোফি ও আমি আপনাদের জানাতে চাই যে বহু গভীর ও কঠিন আলাপের পর আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

আরও পড়ুন

×