ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এমটিভি মিউজিক অ্যাওয়ার্ড

তারার আলোয় ঝলমলে আয়োজন

তারার আলোয় ঝলমলে আয়োজন
×

ছবি-সংগৃহীত

মীর সামী

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৯:৫১ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৯:৫২

গত রবিবার রাতে নিউইয়র্কের ইউবিএস এরিনার পুরো শহর যেন সংগীতের জাদুতে মগ্ন হয়ে উঠেছিল। সেদিন এখানেই অনুষ্ঠিত হয় এবারের এমটিভি মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫। হলভর্তি দর্শক, ক্যামেরার ফ্ল্যাশ আর মঞ্চের আলো। সব মিলিয়ে যেন এক সিনেমার দৃশ্য। এবারের আয়োজনে সংগীতে নারীদের অসাধারণ অবদানের প্রতি বিশেষ সম্মান জানানো হয়।

আয়োজনের শুরুতেই মঞ্চে হাজির হন লেডি গাগা, যিনি এবার সর্বাধিক ১২টি মনোনয়ন পেয়েছিলেন। এলিজাবেথিয়ান থিমের পোশাক, খোলামেলা স্কার্ট-শেপড স্ট্রাকচার এবং ব্যতিক্রমী হেড গিয়ার– সব মিলিয়ে এক চমক সৃষ্টি করল। তাঁর আত্মবিশ্বাসী পদচারণা এবং ভিজ্যুয়াল উপস্থিতি দর্শকদের উল্লাসে ফেটে পড়তে বাধ্য করল। এবারের আয়োজনে তিনি বর্ষসেরা শিল্পী খেতাব জিতেছেন। সাধারণত এই সম্মাননা শেষ দিকে দেওয়া হয়, তবে গাগার উপস্থিতির জন্য তা এগিয়ে আনা হয়। কারণ, খেতাব নেওয়ার পরই তাঁকে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে নিজের কনসার্টে যোগ দিতে হয়। পুরস্কার গ্রহণের মুহূর্তে তাঁর চোখে ঝলমল দেখা গেল, আর কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ‘আমি তোমাদের ভালোবাসি।’ দর্শকরা তালে তালে তালি দিয়ে তাঁর আবেগে সাড়া দিল। এবার লেডি গাগা সর্বাধিক ৪টি পুরস্কার জিতলেন।

এরপর মঞ্চে হাজির হন রোজ ও ব্রুনো মার্স। রোজ সোনালি স্পার্কলি জাম্পসুটে ঝলমল করছিলেন, আর ব্রুনো মার্স কালো স্যুট ও সোনালি শার্টে দাপিয়ে আসেন। তাদের কোলাবোরেশন গান ‘এপিটি’ জয় করে বর্ষসেরা গান খেতাব। গান শুরু হতেই দর্শকরা উচ্ছ্বাসে হাত তালি দিতে থাকে।


ডোজা ক্যাটের পরিবেশনায় ৮০-এর দশকের নস্টালজিক ভিব-এর ছোয়া

তারপর মঞ্চে হাজির হন আরিয়ানা গ্র্যান্ড। তার সিগনেচার হোয়াইট ও সিলভার আউটফিট, নৃত্যাভিনয়, হাতে মাইক্রোফোনের সঙ্গে লম্বা স্কার্টের ঝলক এবং চোখে উচ্ছ্বাস। সব মিলিয়ে দর্শকরা যেন মঞ্চের সঙ্গে এক হয়ে যাচ্ছিল। গান শেষ হতেই দর্শকরা উল্লাসে ভেসে গেল। এবার তিনি বর্ষসেরা মিউজিক ভিডিও এবং সেরা পপ শিল্পী খেতাব জিতলেন তাঁর ‘ব্রাইটার ডেজ অ্যাহেড’ গানের জন্য। আরিয়ানা এবারের আয়োজনে তিনটি পুরস্কার পেয়েছেন।

এরপর মঞ্চে ওঠেন জীবন্ত কিংবদন্তি মারায়া ক্যারি। সোনালি জাম্পসুট, পালকের নরম শিরোনাম হাতা এবং ব্যতিক্রমী হেয়ারস্টাইল। সব মিলিয়ে তিনি মঞ্চের প্রধান আভা হয়ে উঠলেন। ‘সুগার সুইট’ থেকে শুরু করে তাঁর বিখ্যাত হিট গান ‘ইটস লাইক দ্যাট’, ‘উই বিলং টুগেদার’ এবং নতুন সিঙ্গল ‘টাইপ ড্যানজারাস’ সবই এক দৃষ্টিনন্দন ফ্যাশন ও সংগীতের মিশ্রণ। দর্শকরা তাঁর মঞ্চে প্রবেশের সঙ্গে সঙ্গে উল্লাসে মুখর হয়ে উঠল। এবারের আয়োজনে তিনি ভিডিও ভ্যানগার্ড পুরস্কার লাভ করলেন দীর্ঘ ও রেকর্ড-ব্রেকিং ক্যারিয়ারের জন্য। পুরস্কার গ্রহণের সময় মজা করে বললেন, ‘এত দেরি কেন?’

তরুণ ও উদীয়মান শিল্পীদের পারফরম্যান্সও দর্শকদের মুগ্ধ করল। এমটিভির মঞ্চ মাতালেন সাবরিনা কার্পেন্টার। তাঁর ‘টিয়াস’ পারফরম্যান্সে মঞ্চ মাতালেন। কালো এবং রুপালি আউটফিটে তিনি ছিলেন, সঙ্গে রু-পল’স ড্র্যাগ রেস থেকে ড্র্যাগ কোয়িনরা উপস্থিত ছিলেন। পুলিশ, ফ্ল্যাশার ও রঙিন নাচের সঙ্গে পারফরম্যান্সে আশির দশকের নিউইয়র্কের চিত্র ফুটে ওঠল। দর্শকরা ‘সাপোর্ট লোকাল ড্রাগ’ এবং ‘প্রোটেক্ট ট্রান্স রাইটস’ লেখা প্ল্যাকার্ড ধরে রাখছিলেন, যা পারফরম্যান্সকে আরও প্রাণবন্ত করেছিল। এবারের আয়োজনে তাঁর শর্ট এন সুইট সেরা অ্যালবাম হিসেবে নির্বাচিত হলো। সাবরিনাও তিনটি পুরস্কার পেয়েছেন।

টেট ম্যাক ও অ্যালেক্স ওয়ারেন এর পারফরম্যান্সও দর্শকদের মুগ্ধ করল। টেট ম্যাক ‘স্পোর্টস কার’ পরিবেশনের সময় কালো বালি ও নর্তকীর সঙ্গে মিশে ভিজ্যুয়াল শোতে প্রাণ ফুঁকলেন। সদ্য প্রয়াত ওজি ওজবর্নকে শ্রদ্ধা জানিয়ে ‘ক্রেজি ট্রেন’ ও ‘চেঞ্জেস’ পরিবেশন করলেন। এ ছাড়া এরোসমিথ-এর স্টিভেন টাইলার ও জো পেরি যোগ দিয়ে ‘মামা, আই’ম কামিং হোম’ পরিবেশন করলেন, যা অজব্রনের শেষ কনসার্টের স্মৃতি হিসেবে দর্শকদের মনে করাল।

ডোজা ক্যাট তাঁর পারফরম্যান্সে ৮০-এর দশকের নস্টালজিক ভিব এনেছেন। কেনি জি-এর স্যাক্সফোন, পপ-এন্ড-লক ডান্স এবং জ্যানেট জ্যাকসনের প্রভাব স্পষ্ট। দর্শকরা যেন সময়ের ভ্রমণ করল। লেডি গাগা পুরো অনুষ্ঠান শেষ পর্যন্ত উপস্থিত না হলেও তার প্রাক-রেকর্ডেড পারফরম্যান্স ‘অ্যাব্রাকাডাব্রা’ ও ‘দ্য ডেড ডান্স’ দর্শকদের জন্য দারুণ চমক সৃষ্টি করল।

আলো ঝলমল মঞ্চ, দর্শকদের উচ্ছ্বাস, ব্যাকগ্রাউন্ডে উজ্জ্বল ভিজ্যুয়াল। পুরো রাতটি যেন এক জীবন্ত গল্পে রূপ নিয়েছিল। পুরস্কার জয়, শিল্পীদের আবেগ এবং সংগীতের প্রতি ভালোবাসা একে অপরের সঙ্গে মিশে গিয়েছিল। এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫ কেবল একটি অনুষ্ঠানই ছিল না; এটি অতীত ও বর্তমান, কিংবদন্তি ও উদীয়মান শিল্পীদের একত্রিত করেছিল তারার আলো ঝলমলে এক আয়োজন। 

একনজরে বিজয়ীরা

ভিডিও অব দ্য ইয়ার
আরিয়ানা গ্রান্দে (ব্রাইটার ডেজ অ্যাহেড)
আর্টিস্ট অব দ্য ইয়ার
লেডি গাগা
সং অব দ্য ইয়ার
রোজে ও ব্রুনো মার্স [এপিটি] 
বেস্ট নিউ আর্টিস্ট
অ্যালেক্স ওয়ারেন
বেস্ট পপ আর্টিস্ট
আরিয়ানা গ্রান্দে
এমটিভি পুশ পারফরম্যান্স অব দ্য ইয়ার (জানুয়ারি ২০২৫)
ক্যাটসআই (টাচ)
বেস্ট কলাবরেশন
লেডি গাগা ও ব্রুনো মার্স (ডাই উইদ আ স্মাইল)
বেস্ট পপ
আরিয়ানা গ্রান্দে (ব্রাইটার ডেজ অ্যাহেড)
বেস্ট হিপ-হপ
ডোইচি (অ্যাংজাইটি)
বেস্ট আরঅ্যান্ডবি
মারাইয়া ক্যারি (টাইপ ডেঞ্জারাস)
বেস্ট অল্টারনেটিভ
সোম্বর (ব্যাক টু ফ্রেন্ডস)
বেস্ট রক
কোল্ডপ্লে (অল মাই লাভ) 
বেস্ট ল্যাটিন
শাকিরা (সোলতেরা)
বেস্ট কে-পপ
লিসা ফিচারিং ডোজা ক্যাট ও রায়ে (বর্ন এগেইন)
বেস্ট আফ্রোবিটস
টাইলা (পুশ ২ স্টার্ট) 
বেস্ট কান্ট্রি
মেগান মোরোনি (অ্যাম আই ওকে?)
বেস্ট অ্যালবাম
সাবরিনা কার্পেন্টার (শর্ট এন’ সুইট)
বেস্ট লং ফর্ম ভিডিও
আরিয়ানা গ্রান্দে (ব্রাইটার ডেজ অ্যাহেড) 
ভিডিও ফর গুড
চার্লি এক্সসিএক্স: গেস ফিচারিং বিলি আইলিশ
বেস্ট ডিরেকশন
লেডি গাগা (অ্যাব্রাকাডাব্রা) 
বেস্ট আর্ট ডিরেকশন
লেডি গাগা (অ্যাব্রাকাডাব্রা) 
বেস্ট সিনেমাটোগ্রাফি
কেন্ড্রিক লামার (নট লাইট আস)
বেস্ট এডিটিং
টেট ম্যাক্রে (জাস্ট কিপ ওয়াচিং)
বেস্ট কোরিওগ্রাফি
ডোইচি (অ্যাংজাইটি)
বেস্ট ভিজ্যুয়াল ইফেক্টস
সাবরিনা কার্পেন্টার (ম্যানচাইল্ড)
বেস্ট গ্রুপ
ব্ল্যাকপিঙ্ক
সং অব দ্য সামার
টেট ম্যাকরে (জাস্ট কিপ ওয়াচিং)

আরও পড়ুন

×