টরন্টোতে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা
টরন্টোর বিডি ফিউশন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে গেট টুগেদার অনুষ্ঠান। সংগৃহীত
কানাডা প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫ | ১৭:৩০ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ | ১৭:৪৩
কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মোমেন্টস উইথ রেজওয়ানা চৌধুরী বন্যা’ শিরোনামে সংগীত সন্ধ্যা। আগামীকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় টরন্টোর চাইনিজ কালচারাল সেন্টরে গান পরিবেশন করবেন গুণী এই রবীন্দ্রসংগীতশিল্পী।
অনুষ্ঠানের আগের দিন টরন্টোর বিডি ফিউশন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে গেট টুগেদার অনুষ্ঠান। এসময় রেজওয়ানা চৌধুরী বন্যা তাঁর সংগীত জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী লায়লা হাসান, অনুষ্ঠানের টাইটেল স্পন্সর অয়ন দেব রায়, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আসমা আহমেদ এবং অনুষ্ঠানের পাওয়ার্ড বাই স্পন্সর অ্যাকাউনটেন্ড মোর্শেদ নিজাম সিপিএ, কমিউনিটি ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার নওশের আলী।
আয়োজকরা জানান, রবীন্দ্রনাথের মৃত্যু এতদিন পেরিয়ে গেলেও তাঁর সাহিত্যকর্ম আজও স্বমহিমায় ভাস্বর। আজও আমাদের বাঙালি জীবনের বিভিন্ন ক্ষেত্রকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে বিশ্বকবির সাহিত্যকর্ম। আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে সেতু বন্ধন তৈরি করতে এবং প্রবাসে নতুন প্রজন্মের মাঝে দেশীয় শিল্প সাহিত্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতেই এই আয়োজন।
অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন অজন্তা চৌধুরী ও শাকিলা নাজ। বন্যার সংগীতের সঙ্গে রয়েছেন তাপস-নাহিদ জুটির নাচ।
