ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

প্রিয়াঙ্কা ও দীপিকা টাকা দিয়ে ফলোয়ার কেনেন!

প্রিয়াঙ্কা ও দীপিকা টাকা দিয়ে ফলোয়ার কেনেন!
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২০ | ০৫:৪০ | আপডেট: ০৫ আগস্ট ২০২০ | ০৬:০২

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও পেইড ফলোয়ার নিয়ে নানা রকম বিভ্রান্তি ও জটিলতা তৈরি হচ্ছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে মাঠে নেমেছে মুম্বাই পুলিশ। তারা তদন্ত করে দেখছে, কারা ভুয়া ফলোয়ার তৈরির সঙ্গে জড়িত।

পুলিশের সেই তদন্তে বলিউডের বেশ ক’জন বড় তারকার নাম বেরিয়ে এলো, যেখানে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের মতো তারকারাও রয়েছেন।

কয়েক সপ্তাহ ধরে বলিউড রথি-মহারথিদের পেজে চলছে কড়া নজরদারি। এই ইস্যুতে বলিউড র‌্যাপার বাদশাকে তলবও করেছে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধেও ভুয়া ও পেইড ফলোয়ার তৈরির অভিযোগ উঠেছে। তাকে ডেকে প্রাথমিকভাবে একটি মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

তবে তাকে মুখোমুখি হতে হবে পুলিশের ক্রাইম ব্রাঞ্চের- এমনটাও শোনা যাচ্ছে।

এদিকে পুলিশের একাধিক সূত্র ভারতীয় মিডিয়াকে জানায়, তাদের তালিকায় আরও আটজন সেলিব্রেটি আছেন। তাদের মধ্যে অন্যতম প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন। তাদেরও হয়তো প্রশ্নের মুখোমুখি হতে হবে।

মুম্বাই পুলিশের জয়েন্ট কমিশনার বিনয় কুমার চৌবে বলেন, ‘যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও পেইড ফলোয়ার তৈরিতে যুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতোমধ্যে সাইবার সেল গঠন করা হয়েছে।’

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, প্রাথমিকভাবে আটজনকে ডাকা হলেও ভারতীয় পুলিশ ১৭৬ জনের নাম পেয়েছেন, যারা ফলোয়ার কেনার সঙ্গে যুক্ত।

আরও পড়ুন

×