‘কঙ্গ থেকে বঙ্গ’
প্রথম রাতেই ঘটে যায় ভয়ংকর ঘটনা
আফজাল হোসেন ও তুষার খান
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ | ১৬:৪৫
খ্যাতিমান শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজ অবলম্বনে ধারাবাহিক নাটক ‘কঙ্গ থেকে বঙ্গ’। ঈদের দিন থেকে অষ্টম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এটি প্রচারিত হবে চ্যানেল আইতে।
কাহিনিতে দেখা যাবে গাজীপুরের নুহাশপল্লির পাশেই আধুনিক রিসোর্ট দখিন-দুয়ার। সেখানে অবসর সময় কাটাতে যান ছোটকাকুর স্রষ্টা ফরিদুর রেজা সাগর, দেশসেরা গোয়েন্দা আফজাল হোসেন এবং আলোচিত চরিত্র শরিফ সিঙ্গাপুরী। দখিন-দুয়ারের পরিবেশ দারুণ পছন্দ হওয়ার কারণে ক’দিন এখানে থাকবেন তারা। কিন্তু প্রথম রাতেই ঘটে যায় ভয়ংকর কিছু ঘটনা।
কঙ্গ থেকে বঙ্গ নির্মাণ করেছেন আফজাল হোসেন। অভিনয় করেছেন ঈশিকা সাকিন, তুষার খান, মোবাশ্বেরা ইরা, স্বরূপা বীথি, ফাহমিদা সালেহীন, সাদ্দাম হোসেন, জ্যাক এবং ছোটকাকু চরিত্রে আফজাল হোসেন প্রমুখ।
এতে অভিনয় প্রসঙ্গে তুষার খান বলেন, ‘ঈদে ছোটকাকু সিরিজ দেখতে দর্শকের বাড়তি আগ্রহ থাকে। এবারও ছোটকাকুতে অভিনয় করছি। আশা করছি কাজটি দর্শকের ভালো লাগবে।’
- বিষয় :
- ফরিদুর রেজা সাগর
