মা হারালেন অভিনেতা মাহফুজ
মাহফুজ আহমেদ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ | ১৬:১২ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ | ১৯:৪০
অভিনেতা-নির্মাতা মাহফুজ আহমেদের মা ফজিলাতুন্নেছা আর নেই। গত ১৫ মার্চ বিকেল ৩টার দিকে ঢাকায় তিনি মারা যান [ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন]। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়াপ্রবাসী অভিনেতা মাজনুন মিজান এবং অভিনয়শিল্পী সংঘের সভাপতি রাশেদ মামুন অপু।
রাশেদ মামুন অপু জানান, সোমবার সকাল ১১টায় জগৎপুর গ্রামে মরহুমার স্বামীর প্রতিষ্ঠিত মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখানেই পারিবারিক গোরস্তানে তাঁকে দাফন করা হয়।
অভিনেতা মাহফুজের মায়ের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিনোদন অঙ্গনের শিল্পীরা।
- বিষয় :
- মাহফুজ আহমেদ
