ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৮ বছর একতরফা প্রেম, অপ্রত্যাশিত ঘটনায় বদলে যায় সবকিছু

৮ বছর একতরফা প্রেম, অপ্রত্যাশিত ঘটনায় বদলে যায় সবকিছু
×

নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদী।

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ | ১৮:৫১ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ | ১৯:১৫

টানা আট বছরের একতরফা প্রেম, বারবার প্রস্তাব। তবু সাড়া মিলছিল না। শেষ পর্যন্ত জীবনের এক অপ্রত্যাশিত মোড়েই বদলে যায় সবকিছু। এমনই ব্যক্তিগত গল্প শোনালেন নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদী।

২০১৮ সালে গুরুদ্বারে চুপিসারে বিয়ে করেছিলেন এই জুটি। খবরটি প্রকাশ্যে আসতেই অবাক হয়েছিলেন অনুরাগীরা। তারও কয়েক মাস পর তাঁদের কন্যা মেহরের জন্ম, যা নিয়ে তখন বিস্তর জল্পনা তৈরি হয়।

সম্প্রতি এক পডকাস্টে অঙ্গদ জানান, প্রায় ৮ বছর ধরে তিনি নেহাকে ভালোবাসতেন। বারবার প্রস্তাব দিলেও নেহা তখন কেরিয়ার নিয়েই ব্যস্ত থাকায় কোনও ইতিবাচক উত্তর দেননি।

প্রথম দেখার স্মৃতিও ভাগ করে তিনি জানান, ট্রেডমিলে দৌড়তে থাকা নেহাকে দেখে মুগ্ধ হয়েছিলেন, যেন একজন অ্যাথলিটের মতো দৃঢ়তা ছিল তার চলনে।

নেহা ধুপিয়া

অন্যদিকে নেহা জানান, সেই সময় তার জীবন ছিল পুরোপুরি কাজকেন্দ্রিক। সম্পর্কের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন না তিনি। যদিও অঙ্গদ তার কাছাকাছি আসার জন্য একসঙ্গে কাজ করার সুযোগও নিয়েছিলেন এবং ধীরে ধীরে সম্পর্কের ভিত তৈরি হয়। তবে মোড় ঘোরে একেবারে অন্যভাবে।

নেহার কথায়, ‘অন্তঃসত্ত্বা হওয়ার খবর জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। আমি অন্তঃসত্ত্বা হয়েছিলাম বলেই সবটা হয়েছে। আমাদের কন্যাই আমাদের একসঙ্গে এনেছে।’

সব মিলিয়ে, দীর্ঘ প্রতীক্ষা আর জীবনের অপ্রত্যাশিত সিদ্ধান্ত—এই দুইয়ের মিলেই তৈরি হয়েছে নেহা-অঙ্গদের সম্পর্কের এই ব্যতিক্রমী গল্প। সূত্র: আনন্দবাজার অনলাইন

আরও পড়ুন

×