ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঈদের সিনেমা নিয়ে ফিরছেন প্রিয়তমার প্রযোজক-পরিচালক জুটি

ঈদের সিনেমা নিয়ে ফিরছেন প্রিয়তমার প্রযোজক-পরিচালক জুটি
×

পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান।

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ১৮:০৩ | আপডেট: ১৬ জুন ২০২৬ | ১৮:০৭

'প্রিয়তমা' ও 'রাজকুমার' দুই ছবি প্রযোজনা করেছিলেন আরশাদ আদনান, পরিচালনায় করেছিলেন হিমেল আশরাফ। দুটি ছবিতে ছিলেন শাকিব খান। এই ছবি দুটি ২০২৩ ও ২০২৪ পরপর মুক্তি পেয়েছিল। আবারও আরশাদ আদনান-হিমেল আশরাফ ফিরছেন। 

আজ এক স্ট্যাটাস এই ফেরার ঘোষণা দিলেন আরশাদ আদনান। হিমেল আশরাফকে নিয়ে এক ছবি পোস্ট করে তিনি লেখেন,  আগেই বলেছি, বাংলা ভাষাভাষী সিনেমাপ্রেমীদের জন্য বড় এবং চমকপ্রদ কিছু করার স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন এখন  বাস্তবে রূপ নিতে শুরু করেছে। এরই মধ্যে শুরু হয়ে গেছে সেই যাত্রার প্রস্তুতি।ইনশাআল্লাহ, খুব শিগগিরই আমরা ফিরছি নতুন এক গল্প নিয়ে। যেখানে থাকবে পারিবারিক সম্পর্ক, প্রেম এবং আমাদের মাটি ও মানুষের জীবনের সঙ্গে মিশে থাকা একেবারেই দেশীয় গল্প। 

প্রযোজক-পরিচালক জুটির এই পোস্টের পর কৌতুহল বেড়েছে সিনেমাপ্রেমিদের মাঝে। প্রিয়তমা সিনেমা প্রযোজক-পরিচালকের এই সিনেমা নায়ক হিসেবে কে থাকছেন? এমন প্রশ্ন রাখছেন অনেকেই। বিষয়টি জানতেই যোগাযোগ করা হয় প্রযোজকের সঙ্গে। তিনি জানান,  আমরা আপাতত গল্পের দিকে মনোযোগ দিচ্ছি। নায়ক কে হচ্ছে সেটা পরবর্তী আকর্ষণ। তবে শিগগিরই সব আনুষ্ঠানিকভাববে জানানো হবে। 

 এদিকে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে, সিনেমাটি ২০২৭ সালের যে কোনো এক ঈদে মুক্তি পাবে।  তবে সিনেমাটিতে অভিনয়শিল্পী কারা থাকছেন তার কিছুই এখনও চূড়ান্ত হয়নি। 

এর আগে শাকিব-আদনান-হিমেল এই ত্রয়ীর প্রথম উদ্যোগ ছিল 'প্রিয়তমা'। মুক্তির পর সিনেমাটি তুমুলভাবে ব্যবসায়িকভাবে সাফল্য হয়েছিল। করোনা পরবর্তী প্রথম 'প্রিয়তমা'র সাফল্যে ঘুরে দাঁড়িয়েছিল বাংলা সিনেমা।

দেশের পাশাপাশি সিনেমাটি যুক্তরাষ্ট্র, কানাডা, লন্ডন, মালয়েশিয়াতেও ব্যবসায়িকভাবে সাফল্য অর্জন করেছিল। সেই সাফল্যের পর যুক্তরাষ্ট্রে শুটিং হয়েছিল রাজকুমার সিনেমার। সিনেমাটিতে শাকিবের অনবদ্য অভিনয় মুগ্ধ করেছিল বাংলা সিনেমা প্রেমীদের। 

এখন দেখার অপেক্ষা, শাকিব খান, আরশাদ আদনান ও হিমেলের এই সফল ত্রয়ী ফের একসঙ্গে হয় কিনা!

আরও পড়ুন

×