ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

জয়িতার কণ্ঠে চার কিংবদন্তির কালজয়ী গান

জয়িতার কণ্ঠে চার কিংবদন্তির কালজয়ী গান
×

ফারহিন খান জয়িতা

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:০৭

কিংবদন্তি চার কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, গীতা দত্ত ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের কিছু কালজয়ী গান আজ শোনা যাবে ফারহিন খান জয়িতার কণ্ঠে। নন্দিত এই রবীন্দ্রসংগীতশিল্পীর কণ্ঠে কিছু মৌলিক আধুনিক গান শোনার সুযোগ হলো শ্রোতাদের। কিন্তু এবার প্রথম এক সঙ্গে চার কিংবদন্তির গান গাইতে দেখা যাবে।

‘এ ট্রিবিউট টু দ্য কুইন অব মেলোডি’ শিরোনামে জয়িতার এই সংগীতায়োজনটি অনুষ্ঠিত হবে রাজধানীর বনানীর বাটারনোট ক্যাফেতে’। রাত ৮টা থেকে শুরু হবে সংগীতায়োজন পর্ব, চলবে কয়েক ঘণ্টা ব্যাপি। 

আয়োজক বাটারনোট জ্যাজ ক্যাফের কর্মকর্তারা জানান, বাংলা গানের চার কিংবদন্তি শিল্পীকে শ্রদ্ধা জানাতে তাদের এই ভিন্নরকম আয়োজন। রবীন্দ্রসংগীতের পাশাপাশি ফারহিন খান জয়িতা আধুনিক বাংলা গানেও যে দারুণ পারদর্শী, আজ তা নতুন করে জানার সুযোগ পাবেন সংগীতপ্রেমীরা।

অনুষ্ঠানে জয়িতার সঙ্গে মিউজিশিয়ান হিসেবে থাকবেন লিড গিটারিস্ট আহনাফ খান অনিক, পারকাশনিস্ট রাফিউল হক অন্তর, বেস গিটারিস্ট ও পিয়ানো শিল্পী ফারশিদ আলম। 

এ আয়োজন নিয়ে শিল্পী ফারহিন খান জয়িতা বলেন, এ আয়োজন শিল্পীজীবনে অন্যরকম এ অভিজ্ঞতা। কারণ আমার কণ্ঠে শ্রোতা রবিঠাকুরের গানগুলো নিয়মিত শুনতে পান। কিন্তু রবীন্দ্রসংগীতের বাইরে এমন কিছু আধুনিক গান আছে, যা দারুণভাবে মনকে নাড়া দেয়। কিংবদন্তি চার শিল্পীর গাওয়া তেমন কিছু গান আজ শোনাতে যাচ্ছি। আশা করছি, এই সংগীতায়োজন দর্শক-শ্রোতার হৃদয় আন্দোলিত করবে।’

আরও পড়ুন

×