ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

আবার সিনেমায় লারা লোটাস

আবার সিনেমায় লারা লোটাস
×
×

লারা লোটাস

আনন্দ প্রতিদিন প্রতিবেদক 

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ১১:১৬

দীর্ঘ দিনের বিরতি ভেঙে অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী লারা লোটাস। অভিনয়ে ফিরে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। ছোটপর্দার পাশাপাশি এবার অভিনয় শুরু করলেন বড়পর্দায়। জুলফিকার জাহেদি পারিচালিত ‘জানালার ওপারে কেউ নেই’ সিনেমায় নতুন এক চরিত্রে দেখা যাবে লারা লোটাসকে।

এই অভিনেত্রী জানান, বড়পর্দায় আগেও কাজ করেছেন। তবে ভালো গল্প ও চরিত্রের অভাবে নিয়মিত কাজ করা হয়ে ওঠেনি। অনেক দিন পর কাঙ্ক্ষিত গল্প ও চরিত্রে কাজের সুযোগ পাওয়ায় সিনেমার জন্য আবার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন তিনি।

এ অভিনেত্রী আরও জানান, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের চলচ্চিত্রেও বাঁকবদল ঘটেছে। গৎবাঁধা সিনেমা থেকে সরে এসে এখনকার নির্মাতা চ্যালেঞ্জ সময়োপযোগী ও ব্যতিক্রমী কাজ তুলে ধরার চেষ্টা করে যাচ্ছেন। সেই সুবাদে ‘জানালার ওপারে কেউ নেই’ সিনেমাতে এমন কিছু উপকরণ থাকছে, যা সমকালীন দর্শকের প্রত্যাশা পূরণ করবে। এই ভাবে দর্শক তাঁকে নতুন রূপে আবিষ্কার করবে বলেও আশা প্রকাশ করেছেন লারা লোটাস। 

প্রসঙ্গত, এর আগে অসংখ্য টিভি নাটকের পাশাপাশি লারা লোটাস দর্শক মনোযোগ কেড়েছেন গাজী রাকায়েত পরিচালিত ‘মানুষটিকে দেখো’ ও রাশেদ শামিম শ্যামের ‘পরী’ সিনেমায় অভিনয় করে।

আরও পড়ুন

×