ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

লকডাউনের জেরে জোড়া লাগছে নওয়াজুদ্দিনের ভাঙা সংসার

লকডাউনের জেরে জোড়া লাগছে নওয়াজুদ্দিনের ভাঙা সংসার
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২১ | ০১:৪৮ | আপডেট: ০৭ মার্চ ২০২১ | ০৭:০২

বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী ও আলিয়া সিদ্দিকীর সংসার ভাঙনের খবর আসে লকডাউনের আগে। স্ত্রী আলিয়া নওয়াজউদ্দিনকে সে সময় ডিভোর্সের নোটিসও পাঠান। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে হতে তাদের সম্পর্কও নাকি স্বাভাবিক হয়েছে। এমন খবরই জানালো ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

সম্পর্ক ফের ঠিকঠাক হওয়ার জন্য অবশ্য নওয়াজপত্নী আলিয়া লকডাউনকে ধন্যবাদ জানাচ্ছেন। তিনি বলছেন, লকডাউনের কারণেই নতুন করে নওয়াজউদ্দিনকে চিনতে পেরেছেন তিনি। আলিয়া করোনা আক্রান্ত হওয়ার পর, শ্যুটিংয়ের শত ব্যস্ততা থাকা সত্ত্বেও সন্তানদের খেয়াল রাখতেন অভিনেতা। পুরনো অভিমান ভুলে রোজ ফোন করে খবরও নিতেন তিনি।

গত ৭ মে  আলিয়া  ডিভোর্সের নোটিস পাঠান নওয়াজউদ্দিনকে। তখন তিনি জানান, সাংসারিক নানা অশান্তি, এবং অভিনেতার ভাইয়ের বিরুদ্ধে একগুচ্ছ ক্ষোভের কারণে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছিলেন তিনি। 

আলিয়ার বক্তব্য ছড়িয়ে পড়ার পর, বেশিক্ষণ আর চুপ করে বসে থাকতে পারেননি নওয়াজউদ্দিন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'লকডাউন যদি মানুষ বদলাতে না পারে, তাহলে আর কোনও কিছুই পারবে না। আমি সাধারণত আমার ব্যক্তিগত জীবন নিয়ে সর্বসমক্ষে কথা বলতে নারাজ। কিন্তু এটা সত্যি, ও আমার সন্তানের মা। এবং এতোগুলো বছর আমরা একসঙ্গে কাটিয়েছি। আমি সারাজীবন ওর পাশে থাকব, যাই হয়ে যাক। এটা আমার কর্তব্য। আলিয়া এবং আমার মতের অমিল থাকতেই পারে, তবুও মনে রাখি সন্তানরাই সবার আগে। সম্পর্কে ওঠা-নামা থাকে। কিন্তু তার আঁচ ওদের উপর পড়তে দেওয়া উচিত না।' 


আরও পড়ুন

×