হাসপাতাল বদলেও লাইফ সাপোর্টে মাহফুজুর রহমান
চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯ | ০১:৩৯
নয়বার চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খানের শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে। গতকাল সকালে তাকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতাল থেকে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। মাহফুজুর রহমান খানের ভাতিজা সাদাতুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'মাহফুজুর রহমান খানের হার্ট সাড়া দিচ্ছে। তবে তার ফুসফুসের অবস্থা ভালো নেই। তাকে লাইফ সাপোর্টে যেসব মেডিসিন দেওয়া হচ্ছিল, সেসব ঠিক রেখে অ্যাম্বুলেন্সে ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
গত কয়েকদিন রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন মাহফুজুর রহমান খান। গত শুক্রবার রাতে তার ছোট ভাই হাবিবুর রহমান খান বেলজিয়াম থেকে দেশে ফিরেছেন। এর পরই পরিবারের সিদ্ধান্তে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৪ নভেম্বর রাজধানীর পুরান ঢাকার বাসায় রাত সাড়ে ১০টার দিকে মাহফুজুর রহমান খান অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।