ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব এইডস দিবসে নতুন ছবির ঘোষণা দিলেন জায়েদ খান

বিশ্ব এইডস দিবসে নতুন ছবির ঘোষণা দিলেন জায়েদ খান
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯ | ০৪:০৩

আজ ১ ডিসেম্বর, বিশ্ব এইডস দিবস। প্রতিবারের মতো এবারও বাংলাদেশ দিবসটি পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে।  ১৯৮৮ সাল থেকে এইডসের বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বে এ দিবসটি পালন করে থাকে। দিনটিতে এইডস বিষয়ক সচেতনা নিয়ে নতুন ছবির ঘোষণা দিলেন চিত্রনায়ক ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। ছবির নাম  ‘ভালোবাসা সত্যি নয়’। ছবিতে জায়েদ খানের নায়িকা হিসেবে কে থাকছেন তা জানানো হবে কিছুদিন পর। 

এফডিসিতে শিল্পী সমিতির সামনে রোববার মহরত হলো ছবিটির। এটি পরিচালনা করবেন  ‘স্বপ্নের বাসর’, ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’, ‘দাদীমা’ ছবির নির্মাতা এফ  আই মানিক। 

এর আগে এফ আই মানিকের নির্দেশনায় ‘এ দেশ তোমার আমার’ ছবিতে কাজ করেছিলেন জায়েদ খান। ‘ভালোবাসা সত্যি নয়’-এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো এ নায়ক কাজ করতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রপরিচালকের সঙ্গে।

মাল্টিলিংকেস প্রোডাকশনের প্রযোজনায় ছবিটি নির্মিত হতে যাচ্ছে। আগামী ২০ ডিসেম্বর থেকে এফডিসিতে  ছবিটির শুটিং শুরু হবে বলে জানান জায়েদ খান। তিনি বলেন, ছবিটি পুরোপুরি রোমান্টিক প্রেমের ছবি হলেও গুরুত্বপূর্ণ অংশ জুড়ে থাকবে এইডস নিয়ে বার্তা। ছবিটি আন্তর্জাতিকভাবে এইডস বিষয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দেবে।’

ছবিটিতে রুনা লায়লা, আশা ভোসলে, আলম আরা মিনু, শাকিলা জাফর, আঁখি আলমগীরের মতো শিল্পীদের গান থাকতে বলে জানান জায়েদ খান।

আরও পড়ুন

×