ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

আবারও ইমরানের সঙ্গে শফিকুলের গান

আবারও ইমরানের সঙ্গে শফিকুলের গান
×

শফিকুল ও ইমরান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯ | ০৯:৩১ | আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯ | ২৩:০৪

সম্পর্কে প্রায় গুরু-শিষ্য তারা। কারণ শফিকুল যে প্রতিযোগিতা থেকে উঠে এসেছে সে আয়োজনের বিচারক ছিলেন কণ্ঠশিল্পী ইমরান। ইতোমধ্যে ‘ভাবতে ঘেন্না লাগে’ শিরোনামে একটি গান প্রকাশিত হয়েছে তাদের। গানটি দিয়ে বেশ আলোচিতও হয়েছে শফিকুল।

প্রথম মৌলিক গানের সফলতার রেশ কাটতে না কাটতেই চার মাসের ব্যবধানে আবারও নতুন গান নিয়ে হাজির হচ্ছেন ইমরান-শফিকুল জুটি। গানটির নাম ‘মন বইলা কিছু নাই’। স্নেহাশীষ ঘোষের কথায় গানটির সুর-সংগীত করেছেন ইমরান। আর গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

এই গানের ভিডিওর মাধ্যমে প্রথম দুটি ঘটনা ঘটলো অভিনেতা অর্ণব অন্তু ও মডেল আন্নী মাচ্ছানিয়াদের ক্যারিয়ারে। একটি হলো, এবারই প্রথম অর্ণব অন্তু কোনো গ্রামীণ আবহের মিউজিক ভিডিওতে কাজ করলেন। অন্যটি হলো, মডেল আন্নী মাচ্ছানিয়াদ এবারই প্রথম কোনো মিউজিক ভিডিওতে কাজ করলেন।

গানটি নিয়ে সঙ্গীত পরিচালক ইমরান বলেন, ‘আমি আগেও বলেছি, শফিকুলকে আমাদের ধরে রাখতে হবে। কারণ, এমন কণ্ঠ সচরাচর মেলে না। সেই ভাবনা থেকেই প্রথম গানটি নিজ আগ্রহে করি। প্রকাশের পর অবিশ্বাস্য সাড়া পাই সবার কাছ থেকে। এরপর থেকেই আমাদের নতুন গানের জন্য চারদিক থেকে প্রেসার অনুভব করি। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি থেকেও আগ্রহ পাই। এটুকুই বলবো, প্রথমটির চেয়েও এবারের গানটি বেশি ভালো হয়েছে। অডিও-ভিডিও মিলিয়ে। শফিকুলকে নিয়ে এভাবে আরও কাজ করে যেতে চাই।’  

আগামী ৫ ডিসেম্বর সিএমভি’র ইউটিউব চ্যানেলসহ দেশের বিভিন্ন অডিও-ভিডিও স্ট্রিমিং সাইটে অবমুক্ত করা হবে ‘মন বইলা কিছু নাই’ গানটি।

আরও পড়ুন

×