হাসপাতালে সঙ্গীতশিল্পী সিঁথি সাহা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯ | ০৩:১৫ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯ | ০৩:২৫
পিত্তথলিতে পাথর ধরা পড়েছে। ল্যাপারোস্কোপিক অস্ত্রোপাচারের মাধ্যমে সেই পাথর অপসারণের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন সঙ্গীতশিল্পী সিঁথি সাহা। বৃহস্পতিবার হাসপাতালের বেডে শুয়ে থাকা একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন এ শিল্পী।
ছবির ক্যাপশনে লিখেছেন ‘অসুস্থ...অপারেশন আজকে...আমার জন্য দোয়া করবেন।’
এরপর তার সঙ্গে যোগাযোগ করা হলে সমকাল অনলাইনকে সিঁথি সাহা বলেন, ‘গত সপ্তাহে বেশ ব্যথা হচ্ছিল। এরপর পরীক্ষা করাই। পরীক্ষার পর চিকিৎসকরা জানান আমার আমার পিত্তথলিতে পাথর ধরা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ল্যাপারোস্কোপিকের মাধ্যমে পিত্তথলির পাথর অপসারণ করা হবে। কিছুটা ভয় লাগছে।’
তবে ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন চিকিৎসক।
রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আছেন সিঁথি সাহা। অস্ত্রোপচারের পর বেশ কিছু দিন তাকে হাসপাতালেই থাকতে হবে। আপাতত কয়েকদিন গান থেকেও দূরে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
- বিষয় :
- সিঁথি সাহা
- অসুস্থ
