ক্লোজআপ ওয়ান শিল্পী সোহাগের নতুন গান
ক্লোজআপ ওয়ান শিল্পী সোহাগ সুমন
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯ | ০৬:৪৫
'তোমার মুখে ছিল হাসি অন্তরেতে বিষ/ প্রেমের নামে করো তুমি শুধুই পলিটিপ ' গীতিকার আর এ আশরাফুলের লেখা এমন কথার একটি গানে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান শিল্পী সোহাগ সুমন।
অভি আকাশের সুরে সম্প্রতি গানটির রেকর্ডিং হয়েছে রাজধানীর রং প্লে স্টুডিওতে। সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু।গানটি শিগগীর ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানান শিল্পী সোহাগ সুমন।
তিনি বলেন, বহুদিন পর মনের মতো কথায় রোমান্টিক ধারার একটি গান করেছি। সুরটাও ভালো হয়েছে। ইতিমধ্যে নারায়গঞ্জের রুপগঞ্জের বিভিন্ন লোকেশেনে গানের ভিডিও'র কাজও শেষ হয়েছে।
গীতিকার আর এ আশরাফুল বলেন, আমার গান লেখার শুরুটা শৈশবেই। শিল্পী সোহাগের উৎসাহেই এখন আবার গান লেখা শুরু করেছি। এই গানটি দর্শক শ্রোতাদের ভালো লাগবে।
- বিষয় :
- নতুন গান
- ক্লোজআপ তারকা
