ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

কার্তিকের কাছের মানুষ কে?

কার্তিকের কাছের মানুষ কে?
×

কার্তিক ও অনন্যা- ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০১:০৮ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০১:১২

মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে অভিনীত 'পতি পত্নী অউর ও'। ছবির প্রমোশন নিয়ে এখন খুবই ব্যস্ত এই জনপ্রিয় তারকারা। 

ছবির প্রমোশনে বিভিন্ন সাক্ষাৎকারে কার্তিককে তার ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বিষয়েও কথা বলতে শোনা যায়। কখনো তার ব্যক্তিগত জীবনের সঙ্গে জুড়ে দেওয়া হয় সারা আলি খান, তো কখনও অনন্যা পান্ডের নাম। এই দুই নায়িকার সঙ্গেই কার্তিক আরিয়ানের সম্পর্কে জড়ানোর খবর প্রায়ই শোনা যায়।

বেশকিছুদিন আগে শোনা গিয়েছিল, সারার সঙ্গে কার্তিক আরিয়ানের 'ব্রেক আপ'  হয়ে গিয়েছে। এখন আবার শোনা যাচ্ছে, কার্তিক সহঅভিনেত্রী অনন্যা পান্ডের সঙ্গে সম্পর্কে রয়েছেন। যদিও কার্তিক, সারা, কিংবা অনন্যা কেউই কোনও দিন এ বিষয়ে সরাসরি মুখ খোলেননি।

কার্তিক ও অনন্যা 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্যার সঙ্গে সম্পর্ক নিয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছেন কার্তিক। তার কথায়, 'We Are Close'. যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় 'অনন্যা আমার কাছের মানুষ।' সূত্র: জিনিউজ


আরও পড়ুন

×