ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

১০ বছর ধরে এশিয়ার সবচেয়ে আকর্ষণীয় পুরুষ হৃত্বিক

১০ বছর ধরে এশিয়ার সবচেয়ে আকর্ষণীয় পুরুষ হৃত্বিক
×

হৃত্বিক রোশন- ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০২:০৪ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ | ২৩:৫৬

সবাইকে পেছনে ফেলে একযোগে সবাই যাকে ভোট দিয়েছেন তিনি হচ্ছেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। ২০১৯ সালে এশিয়ার সবচেয়ে আকর্ষণীয় পুরুষ হিসেবে তাকে বেছে নিয়েছেন জনগণ।

শুধু ২০১৯-এই নয়,  গত ১০ বছর ধরে তিনিই এই জায়গাটা ধরে রেখেছেন বলে জানাচ্ছে অনলাইন সমীক্ষা।

সম্প্রতি ব্রিটিশ সংবাদপত্র ‘ইস্টার্ন আই’ এ নিয়ে একটি অনলাইন সমীক্ষা চালিয়েছিল। তাতেই এই খবর উঠে এসেছে।

এই বছরেই হৃতিকের দুটো সিনেমা রিলিজ হয়েছে। 'সুপার থার্টি' এবং 'ওয়ার'। দুটোই বক্স অফিসে সাফল্য পেয়েছে। তার মধ্যে ফের হৃতিক-ভক্তদের জন্য খুশির খবর সামনে এলো। তবে এশিয়ার সবচেয়ে আকর্ষণীয় পুরুষ হওয়াকে তেমন কোনো সাফল্য হিসেবে দেখছেন না হৃতিক।

‘একজন মানুষ কেমন দেখতে, সেটা দিয়ে কখনও কাউকে বিচার করিনি আমি। আমার নিজের রূপ নিয়েও কখনও মাথা ঘামাইনি,’ বলেন তিনি।

এই অনলাইন সমীক্ষায় দ্বিতীয় স্থানে রয়েছেন শহিদ কাপুর,  তৃতীয় স্থানে রয়েছেন টেলিভিশন অভিনেতা ভিভিয়ান দিসেনা।

চতুর্থ স্থানে রয়েছেন ‘ওয়ার’ ছবিতে হৃতিকের সহ অভিনেতা টাইগার শ্রফ। এই প্রথম আকর্ষণীয় পুরুষের সেরা দশে ঠাঁই পেলেন তিনি।

ব্রিটিশ এশিয়ান পপ স্টার জায়ান মালিক এই তালিকায় রয়েছেন পঞ্চম স্থানে ।

চলতি বছরের আগস্টে একটি মার্কিন সংস্থার অনলাইন সমীক্ষায় হৃতিক বিশ্বের ‘মোস্ট হ্যান্ডসাম ম্যান’-এর তালিকায় শীর্ষস্থান অধিকার করেছিলেন। সূত্র: আনন্দবাজার

আরও পড়ুন

×