কাজ দিয়ে বেঁচে থাকতে চান তাহসান
তাহসান- ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৩:২৯ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৪:৩৮
তাহসান রহমান খান। তাহসান নামেই অধিক পরিচিত। তিনি একাধারে গায়ক, গীতিকার, সুরকার, গিটার বাদক, কি-বোর্ড বাদক, পরিচালক, অভিনেতা, মডেল এবং উপস্থাপক।
ছায়ানট থেকে রবীন্দ্র সংগীত শিখেছেন তাহসান। ১৯৯৮ সালে তাহসান ও আরও কয়েকজন তরুণ মিলে গঠন করেন ব্যান্ডদল ‘ব্ল্যাক’, পরবর্তিতে তিনি ব্যন্ড দল থেকে আলাদা হয়ে নিজস্ব ধারার গানে সম্পৃক্ত হন। ২০১২ সালে তিনি গঠন করেন ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ নামে নতুন একটি ব্যান্ড। 'কৃত্যদাসের আবাসে' নামে তার নিজস্ব স্টুডিও রয়েছে।
সম্প্রতি মুক্তি পেয়েছে গুণী এই অভিনেতার নাটক ‘মেমোরিস কল্পতরুর গল্প’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন শায়লা সাবি।
শুক্রবার রাতে তাহসান তার ফেসবুক পেজে ইউটিউবে মুক্তি পাওয়া এই নাটক শেয়ার করেছেন।
ক্যাপশনে লিখেছেন, ‘কাজ দিয়েই বেঁচে থাকতে চাই’
- বিষয় :
- তাহসান
- মেমোরিস কল্পতরুর গল্প
