ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

কারিনার সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন অক্ষয়

কারিনার সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন অক্ষয়
×

অক্ষয় ও কারিনা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ২২:২৪ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ | ২৩:২০

সামনেই মুক্তি পাবে অক্ষয় কুমার ও কারিনা কাপুর অভিনীত ছবি 'গুড নিউজ'। তার আগে ছবির প্রমোশনে গিয়ে কারিনার সঙ্গে তার সম্পর্ক নিয়ে অনেক কথা দর্শকদের সঙ্গে ভাগ করে নিলেন অক্ষয়। অক্ষয়ের পাশাপাশি অনেক পুরনো কথা জানালেন কারিনাও।

কারিনা বলেন, 'অক্ষয় যখন জীবনের প্রথম শট দিচ্ছিল, তখন আমি ক্যামেরার পিছনে ছিলাম। অক্ষয়ের সঙ্গে কাজ করা আমার কাছে ঘরে ফেরার মতোই। ও আমার পরিবারের সদস্যের মতোই একজন,  আমি ওর সঙ্গে কাজ করতে ভীষণই স্বচ্ছন্দবোধ করি।'

কারিনার সঙ্গে সম্পর্ক নিয়ে অক্ষয় বলেন, 'আমি যখন কারিশমার সঙ্গে কাজ করতাম, তখন কারিনা অনেক ছোট। আমি ওকে কোলে নিয়ে খেলতাম। আর এখন সেই কারিনাই আমার নায়িকা।'

এদিকে অক্ষয়ের আরও একটি ছবি 'বচ্চন পান্ডে' ও কারিনা-আমিরের 'লাল সিং চাড্ডা' ছবির মুক্তির দিন একই দিনে হওয়ায়, দুই প্রযোজনা সংস্থার মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে। শুক্রবার এ বিষয়েও প্রশ্ন করা হয় অক্ষয় ও কারিনাকে। কারিনা অবশ্য এ বিষয়ে বিন্দুমাত্র অবগত ছিলেন না। তবে অক্ষয় বলেন, 'এ বিষয়ে যদি পেশাদারি কথা বলতে হয় তাহলে আমি বলব 'লাল সিং চাড্ডা' ছবির মুক্তির দিন পরিবর্তন করলে খুব ভালো হত।' সূত্র: জিনিউজ

আরও পড়ুন

×