ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

শান্ত বললেন, পরিশ্রম স্বার্থক

শান্ত বললেন, পরিশ্রম স্বার্থক
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০৫:১৩

গত ৬ ডিসেম্বর মুক্তি পেয়েছে নতুন ছবি ‘প্রেম চোর’। ছবিটিতে নায়ক হিসেবে আছেন নবাগত শান্ত। ক্যারিয়ারের প্রথম ছবিতে অনেক পরিশ্রম করেছেন তিনি। ৪৮ ঘণ্টা টানা শুটিংও করেছেন বলেও জানান।

ছবিটি মুক্তির প্রথম ও দ্বিতীয় দিন দর্শকদের উপস্থিতি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনি। জানালেন, নিজের পরিশ্রম স্বার্থক হয়েছে।

গত দুই সপ্তাহ ধরে ছবিটির প্রচারনায় অংশ নিয়েছিলেন তিনি। যেখানেই গিয়েছেন দর্শকদের ছবিটি দেখার অনুরোধ করেছেন। তার সেই অনুরোধ দর্শক রেখেছেন বলে জানান শান্ত। 

বলেন, ‌'খুব ভয়ে ভয়ে ছিলাম। প্রথম ছবি বলে কথা। কিন্তু দর্শক আমাকে হতাশ করেননি। আশানুরুপ সাড়া দিয়েছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞ ছবির পরিচালক উত্তম আকাশ স্যারের কাছে। তিনিই আমাকে হাতে ধরে সব শিখিয়েছেন। সাহস দিয়েছেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয়ের।' 

'প্রেম চোর' ছবির সংগীত পরিচালনা করেছেন শাহরিয়ার রাফাত ও আকাশ। ছবির 'স্বামী বলে ডাকো' গানটি এরমধ্যে টিকটকে শক্ত জায়গা করে নিয়েছে বলে জানিয়েছেন শান্ত।

আরও পড়ুন

×