২৬ বছর বয়সেই চলে গেলেন নওয়াজের বোন
নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে বোন সায়মা তামশি সিদ্দিকি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০৫:৪৯ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০৫:৫৪
ক্যান্সারের সঙ্গে দীর্ঘ ৮ বছরের লড়াই করে শেষ রক্ষা হল না নওয়াজউদ্দিন সিদ্দিকির বোনের। অকালেই চলে গেলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির বোন সায়মা তামশি সিদ্দিকি। শনিবার পুনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বোন সায়মা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৬ বছর।
সংবাদ মাধ্যমের কাছে বোনের মৃত্যুর খবর জানিয়েছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি নিজেই। খবর জিনিউজের
নওয়াজ জানান, সায়মার মৃত্যুর খবর যখন পান, তখন তিনি আমেরিকাতে 'নো ল্যান্ডস ম্যান' ছবির শুটিংয়ে ছিলেন। অভিনেতা আরও জানান, উত্তরপ্রদেশের বুধানা গ্রামে তাদের পৈত্রিক বাড়ি সংলগ্ন এলাকাতেই সায়মার দাফন হবে বলে জানিয়েছেন নওয়াজ।
গত বছরই নওয়াজউদ্দিন সিদ্দিকি বোনের ২৫ এর জন্মদিনে ক্যান্সারের সঙ্গে তার লড়াইয়ের কথা জানিয়ে তিনি লিখেছিলেন, 'মাত্র ১৮ বছর বয়সেই আমার বোনের স্তন ক্যান্সার ধরা পড়ে। তবে ইচ্ছাশক্তি ও সাহসের হাস ধরেই ও ২৫ বছরে পা দিল। ও এখনও লড়াই চালাচ্ছে।' সেসময় বোনের চিকিৎসার জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানাতেও ভোলেননি নওয়াজ।
- বিষয় :
- নওয়াজউদ্দিন সিদ্দিকি
