ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

শাকিব খানের নতুন ছবি ‘ম্যাগনেট’

শাকিব খানের নতুন ছবি ‘ম্যাগনেট’
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০৬:৩৩ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ | ০১:৪৫

রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে সেরা নায়কের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করেন শাকিব খান। ‘সওা’ সিনেমার জন্য  এ পুরস্কার পেলেন তিনি। একইদিন শাকিব খানকে নিয়ে নতুন ছবির খবর জানালেন পরিচালক মাহমুদ হাসান শিকদার। ছবির নাম ‘ম্যাগনেট’।

পরিচালক জানান, সম্প্রতি শাকিব খানের সঙ্গে ম্যাগনেট সিনেমার গল্প নিয়ে কথা বলেছেন। গল্প পছন্দ করেছেন তিনি। শিগগিরই ছবির কাজ শুরু হবে।

পরিচালক মাহমুদ হাসান সিকদার বলেন, ‘ম্যাগনেট এর গল্পটি এখনই শেয়ার করতে চাই না। শুধু বলবো- ভালো একটি কাজ দর্শকদের জন্য উপহার দেওয়ার চেষ্টা করছি।’

ম্যাগনেট ছবিতে একেবারে ভিন্ন এক লুকে দেখা যাবে শাকিব খানকে। 

আরও পড়ুন

×