ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

টুইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যা বললেন সালমান খান

টুইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যা বললেন সালমান খান
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯ | ০০:০৮ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৯ | ০০:১৪

‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ক্যাটরিনা ও আমি। এমন চমৎকার একজন নারীর সঙ্গে সাক্ষাৎ করা আনন্দের ও সম্মানের।’ টুইটারে কথাগুলো লিখেছেন বলিউড সুপারস্টার সালমান খান।

রোববার রাত ১১টা ২৫ মিনিটে টুইটারে বঙ্গবন্ধু কন্যার সঙ্গে তোলা একটি ছবিও পোস্ট করেছে ক্যাপশনে কথাগুলো লিখেছেন বলিউডের ভাইজান খ্যাত এ তারকা। 

এদিন রাত ৮টা ৩ মিনিটে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন সালমান ও ক্যাটরিনা। এরপরই ছবি তোলেন তারা।

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় আসেন সালমান ও ক্যাটরিনা। টানা দুই ঘন্টা বিপিএলের মঞ্চ মাতান তারা।  উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতানোর পর প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রশংসায় করেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সালমান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নামে যেমন হাসিনা, সত্যিই তিনি হাসিনা (সুন্দরী)! তার মন সুন্দর, ব্যবহার সুন্দর, হৃদয় সুন্দর। তার ব্যক্তিত্বে বিমোহিত হয়েছি। তার হাসি সুন্দর, তার চোখ সুন্দর। তিনি বাংলাদেশে সবচেয়ে ভালোবাসার মানুষ। টানা তিনবারের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা তাকে ভালোবাসি।’

সালমান খানের মুখে এসব শুনে হাসিতে ফেটে পড়েন প্রধানমন্ত্রী। বেশ আপ্লুত হতেও দেখা যায় তাকে। সালমান খান যখন প্রধানমন্ত্রীর চোখের সৌন্দর্যের কথা বলেন তখন  রসিকতার ছলে একহাতের পাঁচ আঙুল চশমার সামনে এনে চোখ ঢাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ৫২ বছর বয়সী সালমান খান বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এজন্য আমি আনন্দিত।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জমকালো আয়োজনে অংশ নিতে রবিবার সকালে ঢাকায় আসেন সালমান ও ক্যাটরিনা। এ নিয়ে দ্বিতীয়বার ঢাকায় এলেন তারা। দু’জনে একসঙ্গে নৃত্য পরিবেশনের আগে এই তথ্য উল্লেখ করেন ‘দাবাং’ তারকা।

আরও পড়ুন

×