ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

ক্যাসিনোর পোস্টারে শুধুই তাসকিন

ক্যাসিনোর পোস্টারে শুধুই তাসকিন
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯ | ০০:৩৮ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৯ | ০০:৪৫

নির্মাতা সৈকত নাসির পরিচালিত ছবি ‘ক্যাসিনো’। ইতোমধ্যে ছবিটির প্রথম ধাপের শুটিং শেষ। ছবিটির অন্যতম একটি প্রধান চরিত্র ঢাকা অ্যাটাকখ্যাত অভিনেতা তাসকিন রহমান। এতে যুবরাজের চরিত্রে অভিনয় করছেন তিনি। 

এই যুবরাজ তাসকিনের ছবি দিয়ে এবার প্রকাশ করা হলো ক্যাসিনো ছবিটির দ্বিতীয় পোস্টার। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্যাসিনোর ছবির এই পোস্টার প্রকাশ করা হয়।

নির্মাতা সৈকত নাসির জানিয়েছেন, ছবিতে যুবরাজ চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। যিনি ক্যাসিনো দুনিয়ার প্রভাবশালী এক চরিত্র। বিদেশী নাগরিক হয়ে তিনি বাংলাদেশে ক্যাসিনো ব্যবসা পরিচালনা করেন। চরিত্রটি দর্শকরা লুফে নেবে বলে আমার বিশ্বাস। 

ছবিটিতে নিজের চরিত্র নিয়ে তাসকিন বলেন, ‘ছবিটির চরিত্রটি নিয়ে আমি দারুন আশাবাদী। চরিত্রটিতে অভিনয় নিয়ে খেলার সুযোগ পাচ্ছি। আশা করি দর্শকরাও দেখে শিহরিত হবেন।’ 

ক্যাসিনো ছবিতে নায়ক হিসেবে আছেন নিরব। তার সঙ্গে প্রথমবার শাকিব খানের বাইরে অন্য নায়কের সঙ্গে অভিনয় করছেন শবনম বুবলী। 

ছবিটি সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল ব্যানারে নির্মিত হচ্ছে।  

আরও পড়ুন

×