ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

অস্কার বাছাইয়ে নেই 'গাল্লি বয়'

অস্কার বাছাইয়ে নেই 'গাল্লি বয়'
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯ | ০৫:৫৫ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ | ০৫:৫৮

শুরুতেই জোর ধাক্কা খেল জোয়া আখতার পরিচালিত 'গাল্লি বয়'। এ বছর অস্কার থেকে ছিটকে গেল রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত এ ছবিটি।  ‘বিদেশি ভাষার সিনেমা’ ক্যাটাগরিতে উপমহাদেশ থেকে একমাত্র ‘গালি বয়’ প্রাথমিক তালিকায় বিবেচনাধীন ছিল।

বাছাই পর্বে জায়গা না পাওয়ায় দুই অভিনেতারই মুখ ম্লান। 

এদিকে বাংলাদেশ থেকে এবার ‘আলফা’ সিনেমাটি অস্কারের বিবেচনার জন্য পাঠানো হয়। তবে প্রাথমিক তালিকাতেও জায়গা করে নিতে পারেনি সিনেমাটি।

বাছাই পর্বের দ্বিতীয় তালিকা ঘোষিত হবে ১৩ জানুয়ারি। ৯২ তম অস্কার অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। 

এবার সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পাওয়া বিদেশি ভাষার সিনেমাগুলো হলো-

বার্ডস অব প্যাসেজ, কলম্বিয়া

দ্য গিলটি, ডেনমার্ক

নেভার লুক অ্যাওয়ে, জার্মানি

শপলিফটার্স, জাপান

আয়কা, কাজাখস্তান

ক্যাপারনম, লেবানন

রোমা, মেক্সিকো

কোল্ড ওয়ার, পোল্যান্ড

বার্নিং, সাউথ কোরিয়া

আরও পড়ুন

×