বছর শেষে ইভানার ‘বাজি’
পার্সা ইভানা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯ | ০৫:১২ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ | ০৯:৩৭
বছরের একেবারে শেষে এসে প্রকাশ পলো ১৪ মিনিটের স্বল্পদৈর্ঘ্য। নাম ‘বাজি’। যার গল্পে দেখা যাবে কেউ কেউ আবার নিজের ভালোবাসার মানুষটিকে নিয়ে ধরে বসেন বাজি। কেউ বাজিতে জয় লাভ করেন কেউ বা আবার হেরে গিয়ে ভালোবাসাকেই হারিয়ে ফেলেন। এমন গল্প নিয়েই সিলভার স্ক্রীনের প্রযোজনায় নির্মিত হয়েছে ‘বাজি’।
এতে ব্যতিক্রমী একটি চরিত্রে অভিনয় করেছেন নাটকের পরিচিত মুখ পার্সা ইভানা। তার বিপরীত আছেন মুশফিক আর ফারহান। আরও আছেন রাজকুমারী রিয়া।
বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বরসিলভার স্ক্রীনের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় এটি।
- বিষয় :
- পার্সা ইভানা
- বিনোদন
- বাজি
