ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

বিপাকে সৃজিত

বিপাকে সৃজিত
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯ | ২৩:১১ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ | ০১:২৭

সব জল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী, মডেল ও উপস্থাপক মিথিলাকে বিয়ে করেছেন ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। বিয়ে ও হানিমুন শেষ করে ভারতের উত্তরবঙ্গে শুটিংয়ে গিয়ে ড্রোন উড়িয়ে বিপাকে পড়লেন পরিচালক সৃজিত মুখার্জি। অভয়ারণ্যের সংরক্ষিত এলাকায় ড্রোন ওড়ানোর জন্য জরিমানার মুখে পড়তে হলো পরিচালককে। 

ফেলুদা সিরিজের জন্য শুটিং করতে উত্তরবঙ্গে গিয়েছেন পরিচালক সৃজিত মুখার্জি। অভয়ারণ্যের মধ্যে ড্রোন উড়িয়ে তিনি শুটিং করছিলেন। অভয়ারণ্যের সংরক্ষিত এলাকায় অনুমতি না নিয়ে শুটিংয়ের ড্রোন ঢুকে পড়ায় বনদপ্তরের কর্মকর্তাদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছেন সৃজিত। নিয়ম ভাঙার জন্য পরিচালকের কাছ থেকে মোটা অঙ্কের জরিমানা আদায় করা হয়।

এদিকে সংরক্ষিত এলাকার সীমানা ঠিক জানা ছিল না বলে জানিয়েছেন পরিচালক সৃজিত মুখার্জি। ঘটনার পর থেকে বনদপ্তরের নজরদারিতেই শুটিং চলে। সূত্র: জিনিউজ

আরও পড়ুন

×