ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কপিল দেব হয়ে তাক লাগিয়ে দিলেন রণবীর

কপিল দেব হয়ে তাক লাগিয়ে দিলেন রণবীর
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২১ | ০১:৪৮ | আপডেট: ৩০ নভেম্বর ২০২১ | ০৩:০৩

‘হরিয়ানা হ্যারিকেন’ নামে পরিচিত ভারতের কিংবদন্তি অলরাউন্ডার ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কপিল দেবকে নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে চলচ্চিত্র। ‘এইটি থ্রি’ নামে এই ছবিটি পরিচালনা করেছেন  কবীর খান। এতে কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছেন বলিউড তারকা রণবীর সিং। ছবিটির নির্মাণ শুরু থেকেই বলিউড ছবির দর্শকদের কাছে বাড়তি কৌতুহলের কারণ এই ‘এইটি থ্রি’

সেই কৌতুহল আরও বাড়িয়ে দিয়েছে সম্প্রতি প্রকাশিত ছবিটির ট্রেলার। ট্রেলারটি রীতিমতো 'ঝড়' তুলেছে সোশ্যাল মিডিয়ায়। কপিল দেবের ভূমিকায় রণবীরকে দেখে মুগ্ধ নেটিজেনরা। ট্রেলার দেখে ছবি দেখার আগ্রহ দেখিয়েছেন বহু দর্শক।

রণবীর সিং ও কপিল দেব

৮৩ সালের ইংল্যান্ড বিশ্বকাপে ভারত জিতে যেতে পারে- এমনটা কেউ ভাবতেও পারেননি তখন। ট্রেলারের শুরুতে দেখানো হয়েছে, জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচের দৃশ্য। সেই ম্যাচে ১৭ রানে ৫ উইকেট হারায় ভারত। তখন বাথরুমে ছিলেন অধিনায়ক। তাকে ডেকে জানানো হয় বিষয়টি। ততক্ষণে ৯ রানে ৪ উইকেটে পড়ে গেছে। এরপর বিশ্বকাপে লড়াই টিকিয়ে রাখার সেই ম্যাচে কপিল একাই করেন ১৭৫ রান।

ট্রেলারে আরও দেখা গেছে, সাংবাদিক সম্মেলনে কপিল বলেন, ‘জিততেই তো এসেছি।’ একথা শুনে তাচ্ছিল্যের হাসি হাসেন সাংবাদিকরা। কিন্তু স্রোতের বিপরীত থেকে ভারতকে বিশ্বকাপ জিতিয়ে দেন কপিল। জেতার পরে যখন সংবাদ সম্মেলন হয়, তখন সেখানে দৃঢ়তার সঙ্গে তাকে বলতে শোনা যায়, ‘বলেছিলাম না? জিততেই তো এসেছি।’ সব মিলিয়ে এই ট্রেলার ছবিটিকে ঘিরে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে।

‘এইটি থ্রি’তে ভারতীয় ক্রিকেট টিমের ম্যানেজার মান সিংয়ের চরিত্রে থাকছেন পঙ্কজ ত্রিপাঠি, অ্যামি ভিরকের ভূমিকায় দেখা মিলবে বলবিন্দর সিং সান্ধুর। এছাড়া ভারতীয় উইকেট কিপার ব্যাটস ম্যান সৈয়দ কিরমানির চরিত্রে আছেন সাহিল খাট্টা। ছবিতে তাহির ভাসিনকে দেখা যাবে সুনীল গাভাস্কারের চরিত্রে।

হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে ছবিটি। বড়দিনে মুক্তি পাবে ‘এইটি থ্রি।’


আরও পড়ুন

×