নীল আকাশে ঘুরে বেড়ানো
ফারজানা আক্তার
প্রকাশ: ২৭ মার্চ ২০২২ | ১২:০০ | আপডেট: ২৭ মার্চ ২০২২ | ২৩:১৫
নীল আকাশে ঘুরে বেড়াতে কার না ভালো লাগে। এয়ারহোস্টেস বা কেবিন ক্রু পেশায় আছে অ্যাডভেঞ্চার, গল্গ্যামার আর উচ্চ আয়ের পন্থা। শুধু প্রয়োজন ইচ্ছা, আত্মবিশ্বাস, ঝুঁকি গ্রহণের মানসিকতা। তরুণ প্রজন্মের কাছে স্বপ্নময় এক পেশা। শুধু আর্থিকভাবেই মর্যাদা নয়, বরং ভিন্ন রকম অ্যাডভেঞ্চারের স্বাদও মেলে এ পেশায়। দিন দিন ক্যারিয়ার হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে এয়ারহোস্টেস বা কেবিন ক্রুর পেশা। সঙ্গে সঙ্গে পেশাটি হয়ে উঠেছে প্রতিযোগিতামূলক। তবে কিছু প্রশিক্ষণ কোর্স করে বাংলাদেশ বিমান ও বেসরকারি খাতের এয়ারলাইন্সে চাকরির সুযোগ নেওয়া যায়। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যান্য এয়ারলাইন্সে সাফল্যের এ ক্যারিয়ারে যুক্ত রয়েছেন বাংলাদেশের তরুণ-তরুণীরা।
যোগ্যতা :কেবিন ক্রু বা এয়ারহোস্টেস হতে চাইলে অধিক সুন্দর বা সুন্দরী হতে হবে- এমন কোনো বাধ্যবাধকতা নেই। পরিচ্ছন্ন, রুচিশীল, কাজের প্রতি আন্তরিকতা, যে কোনো পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখা, উপস্থিত বুদ্ধি, ধৈর্য ও সহনশীলতা, মানুষের সঙ্গে মেশার যোগ্যতা যে কাউকেই নিয়ে যেতে পারে এ পেশায় সফলতার শীর্ষে। এয়ারহোস্টেস বা কেবিন ক্রু হতে চাইলে কমপক্ষে এসএসসি/'ও' লেভেল পাস হতে হবে। বয়স হতে হবে ১৬ থেকে ৩০ বছরের মধ্যে। ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কোর্সটি করানো হয়। কোর্স শেষে শিক্ষার্থীদের ঢাকা থেকে চট্টগ্রাম বোয়িং ট্রিপল সেভেন ডে ফ্লাইটে নিয়ে যাওয়া হয়।
এখানে স্ক্যানিং, বোর্ডিং পাস, অ্যানাউন্সমেন্ট, হসপিটালিটি, টেক অব, ল্যান্ডিং ইত্যাদি হাতে-কলমে বাস্তবে শিক্ষার্থীরা অবজারভেশন করে। সংশ্নিষ্ট এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং পাইলট তাদের সহযোগিতা করেন। শিক্ষার্থীরা দুটি ভিন্ন ধরনের এয়ারক্রাফটের ইনফ্লাইট অবজারভেশন লাইভ ট্রেনিং করেন। এখান থেকে পাস করা শিক্ষার্থীরা বিভিন্ন এয়ারলাইন্সে জব করছেন। ২০০৯ সালে প্রতিষ্ঠিত ঢাকার উত্তরায় হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পাশেই নিজস্ব ক্যাম্পাসে ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে বাংলাদেশ সরকারের এ কোর্সটি ইতোমধ্যে দেশ-বিদেশে সম্মান কুড়িয়েছে। এ ছাড়া এই কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ব্যাচেলর কোর্স, এডেক্সেল টকের অধীন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এভিয়েশন ম্যানেজমেন্ট, বিজনেস ইত্যাদি কোর্স রয়েছে। প্রতিষ্ঠানটির রয়েছে নিজস্ব ক্যাম্পাস, স্বয়ংসম্পূর্ণ ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম। প্রশিক্ষণকালে শিক্ষার্থীরা বিমানের ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-সিলেট-ঢাকা ও ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে ফ্লাই করে প্রশিক্ষণ নেবেন। আগ্রহীরা যোগাযোগ করতে পারেন- বাড়ি-১৬, রোড-৪, সেক্টর-৩, উত্তরা, ঢাকা এ ঠিকানায়। ফোন -০১৭৪৯৩০৬০৯০, ০১৯৭০৬০৮০৭১। ww.uca.edu.bd
- বিষয় :
- এয়ারহোস্টেস
- কেবিন ক্রু
- এয়ারলাইন্স
