ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মাইগ্রেনের ব্যথা: কারণ লক্ষণ ও করণীয়

মাইগ্রেনের ব্যথা: কারণ লক্ষণ ও করণীয়
×

 ডা. মো. আব্দুল হাফিজ (শাফী)

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬ | ০৭:৪৭

| প্রিন্ট সংস্করণ

মাইগ্রেন হলো এমন এক ধরনের মাথাব্যথা, যা দৈনন্দিন জীবনে গুরুতর ব্যত্যয় ঘটায়। মাইগ্রেনের আক্রমণ সাধারণত হঠাৎ করে আসে এবং মাঝেমধ্যে এটি পিরিয়ডিক অ্যাটাক হিসেবে দেখা দেয়।

মাইগ্রেনের সম্ভাব্য কারণ
মানসিক চাপ: অতিরিক্ত টেনশন, দুশ্চিন্তা।
রাসায়নিক ভারসাম্যহীনতা: সেরেটোনিন নামক কেমিক্যালের ভারসাম্য বিঘ্নিত হওয়া।

মাইগ্রেনের প্রধান লক্ষণ
ব্যথার প্রকৃতি: ব্যথা মাঝারি থেকে জটিল ধরনের হয়।
অবস্থান: সাধারণত মাথার একটি ভাগে ব্যথা হয় (পুরো মাথাজুড়ে ব্যথা কম হয়)।
সময়কাল: মাথাব্যথা ৪ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।
সহগামী লক্ষণ: মাথাব্যথার সঙ্গে বমি বমি ভাব, অনেকের বমি হয়।
মাইগ্রেন থেকে মুক্তির জন্য করণীয়
মাইগ্রেনের সমস্যা থাকলে নিম্নলিখিত অভ্যাস এড়িয়ে কিছু নিয়ম মেনে চলা জরুরি।
প্রচুর পানি পান করা: ডিহাইড্রেশন বা পানিশূন্যতা মাইগ্রেনের একটি বড় কারণ। তাই প্রচুর পানি পান করা উচিত।
চিকিৎসকের পরামর্শ: চিকিৎসা ছাড়া দীর্ঘদিন মাইগ্রেনে ভুগলে ডিপ্রেশনে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই সমস্যা দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং নিয়ম মেনে ওষুধ খেতে হবে।
লেখক : বিশেষজ্ঞ চিকিৎসক, সিওমেক হাসপাতাল।

আরও পড়ুন

×