ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মাইগ্রেনের ব্যথা: লক্ষণ ও করণীয়

মাইগ্রেনের ব্যথা: লক্ষণ ও করণীয়
×

 ডা. মো. আব্দুল হাফিজ

প্রকাশ: ০১ মে ২০২৬ | ০৯:২৬

| প্রিন্ট সংস্করণ

মাথাব্যথা একটি পরিচিত সমস্যা হলেও মাইগ্রেন হলো এমন এক ধরনের সমস্যা, যা দৈনন্দিন জীবনে গুরুতর ব্যত্যয় ঘটায়। মাইগ্রেনের আক্রমণ সাধারণত হঠাৎ করে আসে এবং মাঝেমধ্যে এটি পিরিয়ডিক অ্যাটাক হিসেবে দেখা দেয় (মাসে একবার বা কয়েক মাস পরপর)।
কারা বেশি আক্রান্ত হন?
সাধারণত ২০ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে মাইগ্রেন তুলনামূলক বেশি দেখা যায়।
যেসব নারী দীর্ঘদিন ধরে জন্মনিয়ন্ত্রণ বড়ি সেবন করেন, তাদের মধ্যেও মাইগ্রেনের লক্ষণ বেশি দেখা যেতে পারে।
মাইগ্রেনের সম্ভাব্য কারণ
মানসিক চাপ: অতিরিক্ত টেনশন, দুশ্চিন্তা এবং অস্থিরতা।
রাসায়নিক ভারসাম্যহীনতা: সেরেটোনিন নামক কেমিক্যালের ভারসাম্য বিঘ্নিত হওয়া।
মাইগ্রেনের প্রধান লক্ষণ
ব্যথার প্রকৃতি: ব্যথা মাঝারি থেকে জটিল ধরনের হয়।
অবস্থান: সাধারণত মাথার একটি ভাগে ব্যথা হয় (মাথাজুড়ে ব্যথা কম হয়)।
সময়কাল: মাথাব্যথা চার ঘণ্টা থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।
সহগামী লক্ষণ: মাথাব্যথার সঙ্গে বমি বমি ভাব, অনেকের বমি হয়।
মাইগ্রেন থেকে মুক্তির জন্য করণীয়
মাইগ্রেনের সমস্যা থাকলে নিম্নলিখিত অভ্যাসগুলো এড়িয়ে চলা এবং কিছু নিয়ম মেনে চলা জরুরি:
পেট খালি না রাখা: দীর্ঘক্ষণ পেট খালি থাকলে মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে। কারণ, এতে গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায়, যা ব্যথাকে আরও বাড়িয়ে দেয়।
প্রচুর পানি পান করা: ডিহাইড্রেশন বা পানিশূন্যতা মাইগ্রেনের একটি বড় কারণ। তাই প্রচুর পানি পান করা উচিত।
আবহাওয়ার প্রভাব এড়ানো: অতিরিক্ত রোদে ঘোরাঘুরি পরিহার করুন। অতিরিক্ত গরম বা আর্দ্রতার তারতম্যেও মাইগ্রেনের ব্যথা বাড়তে পারে।
চিকিৎসকের পরামর্শ: চিকিৎসা ছাড়া দীর্ঘদিন মাইগ্রেনে ভুগলে ডিপ্রেশনে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই সমস্যা দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং নিয়ম মেনে ওষুধ খেতে হবে।
লেখক : বিশেষজ্ঞ চিকিৎসক, সিওমেক হাসপাতাল।

আরও পড়ুন

×