ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

এটিই বিশ্বের সবচেয়ে বড় কেক!

এটিই বিশ্বের সবচেয়ে বড় কেক!
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০ | ০১:০৮

পৃথিবীর সবচেয়ে বড় কেক তৈরির জন্য সম্প্রতি দক্ষিণ ভারতের কেরালায় শত শত বেকারির কর্মী আর শেফদের মেলা বসেছিল। দিন শেষে তারা তৈরি করেন ৬ দশমিক ৫ কিলোমিটার বা ৪ মাইল দৈর্ঘ্যের বিশালাকৃতির এক কেক।

চার ইঞ্চি চওড়া আর পুরু লম্বাকৃতির এ ভ্যালিনা কেকটির ওজন শেষ পর্যন্ত দাঁড়ায় ২৭ হাজার কিলোগ্রামে। 

কেক তৈরির জন্য বুধবার কেরালার ত্রিশুর শহরের উপকূলীয় রাজ্যের একটি মাঠ এবং এর সংলগ্ন রাস্তায় হাজার হাজার টেবিল ও ডেস্ক বসিয়ে বিশাল আয়োজন শুরু হয়। 

প্রথাগত পোশাক আর টুপি পড়ে প্রায় ১ হাজার ৫০০ কারিগর আর শেফ মিলে চার ঘণ্টা সময় ব্যয়ে লম্বাকৃতির কৈকটি তেরি করেন। এটি তৈরি করতে প্রায় ১২ হাজার কিলোগ্রাম চিনি আর ময়দা লেগেছে। 

কেরালার বেকারস অ্যাসোসিয়েশনের আয়োজনে কেক তৈরির এ উৎসব দেখতে সেদিন প্রচুর লোক জমায়েত হয়েছিল রাস্তার দুধারে। 

এ অ্যায়োসিয়েশনের সাধারণ সম্পাদক নওশাদ জানান,  গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এরই মধ্যে কেকটির আকৃতির ৬ হাজার ৫০০ মিটার বলে ঘোষণা করেছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কেকটিকে বিশ্বের সবচেয়ে বড় কেকের স্বীকৃতি দেয়নি তারা।

এর আগে অবশ্য ২০১৮ সালে চীনের জিংঝি শহরে তৈরি ৩ দশমিক ২ কিলোমিটার আকৃতির কেক বিশ্বের সবচেয়ে বড় কেকের স্বীকৃতি পেয়েছিল।

নওশাদ জানান, গোটা দুনিয়াকে নিজেদের দক্ষতা জানাতেই তারা এ কেক তৈরির আয়োজন করেছেন। সেই সঙ্গে তাদের তৈরি কেক যে সুস্বাদু এবং স্বাস্থ্যকর সেটা জানানোও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। সূত্র : এএফপি 

 

আরও পড়ুন

×