ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মুসলিমকে বিয়ে করছেন বিল গেটসকন্যা, বাবার অভিনন্দন

মুসলিমকে বিয়ে করছেন বিল গেটসকন্যা, বাবার অভিনন্দন
×

বিল গেটস ও তার কন্য জেনিফার গেটস-ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:০৮ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:১৩

মিশরের এক মুসলিম মিলিয়নিয়ারকে বিয়ে করতে যাচ্ছেন বিল গেটস কন্যা জেনিফার গেটস। বুধবার মিশরের মিলিয়নিয়ার নায়েল নাছারের সঙ্গে বাগদানের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন জেনিফার। 

ছবি শেয়ার করে জেনিফার গেটস লেখেন, আমার জীবনের বাকি সময় নায়েলের সঙ্গে হাসি, খুশি ও ভালোবাসায় কাটাতে চাই। খবর সিএনএনের 

জেনিফারের ছবির নিচে বিল গেটস নতুন দম্পতিকে অভিনন্দন জানিয়ে লিখেন, তাদের সিদ্ধান্তে তিনি আনন্দিত। 

এ দিকে নায়েল নাছার তার অনুভূতি প্রকাশ করে ইনস্টাগ্রামে লিখেছেন, এই মুহূর্তে আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে করছি। জেনিফার আমার জীবনের সবকিছু। 

বিল গেটসের বড় সন্তান জেনিফার গেটস ও নায়েল নাছার এক সঙ্গে স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। 

আরও পড়ুন

×