'নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পৃথিবীর ৬০ ভাগের বেশি মানুষ করোনাতে আক্রান্ত হবে'
গ্যাব্রিয়েল লিউং
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:১৮
প্রাণঘাতী করোনাভাইরাসকে নিয়ন্ত্রণ করা না গেলে পৃথিবীর মোট জনসংখ্যার ৬০ ভাগের বেশি মানুষ এতে সংক্রমিত হতে পারে বলে সতর্ক করেছেন হংকংয়ের এক জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা।
সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে তিনি একথা জানান বলে ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে।
হংকং সিটির পাবলিক হেলথ মেডিসিন বিভাগের প্রধন অধ্যাপক গ্যাব্রিয়েল লিউং বলেন, করোনাভাইরাসকে নিয়ন্ত্রণ না করা গেলে পৃথিবীর ৬০ ভাগের বেশি মানুষ এই ভাইরাসের আক্রমণের শিকার হবে।
করেনার সংক্রমণ নিয়ে সতর্ক করে তিনি বলেন, এই ভাইরাসের আক্রমণে মৃতের সংখ্যা এক ভাগ বাড়া মানে হাজার হাজার মানুষের মৃত্যু। গ্যাব্রিয়েল লিউং বলেন, তাহলে কী পৃথিবীর ৬০ থেকে ৮০ ভাগ মানুষ এই ভাইরাসের আক্রমণের শিকার হচ্ছে? না, বোধহয়।
চীনের হুবেই প্রদেশের উহান থেকে ২৫টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে করেনার প্রাদুর্ভাব। সারাবিশ্বে সবমিলিয়ে এতে এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে; করেনার অস্তিত্ব পাওয়া গেছে ৪৩ হাজারেরও বেশি মানুষের শরীরে।
- বিষয় :
- করোনাভাইরাস
- চীন
- হংকং
- করোনা
