ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ব্রিটেনের নতুন রাজা চার্লস

ব্রিটেনের নতুন রাজা চার্লস
×

রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে প্রিন্স চার্লস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২ | ২১:০৭ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২ | ২১:১৩

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর যুক্তরাজ্যের নতুন রাজা হয়েছেন তার বড় ছেলে চার্লস। এতদিন প্রিন্স অব ওয়েলস বলে পরিচিত ছিলেন তিনি।

আগামী শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি নিজেকে রাজা হিসেবে ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে। লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেবেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটেনের ইতিহাসে প্রিন্স চার্লস সবচেয়ে বেশি বয়সে রাজা হতে যাচ্ছেন। বর্তমানে তার বয়স ৭৩ বছর।

বিবিসি জানায়, বৃহস্পতিবার রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবর ঘোষণা করার সময়ই রাজ পরিবার থেকে করা টুইটে চার্লসকে রাজা এবং তার স্ত্রী ক্যামিলাকে ‘দ্য কুইন কনসোর্ট’ বলে উল্লেখ করা হয়।

এদিকে রাজা হওয়ার পর এখন চার্লসকে প্রথমেই নিজের জন্য একটি নাম বেছে নিতে হবে। তিনি ‘রাজা তৃতীয় চার্লস’ উপাধি নিয়ে সিংহাসনে আরোহণ করতে পারেন বলে জানা গেছে।

এর আগে চার্লস মাত্র তিন বছর বয়সে যুবরাজ হয়েছিলেন। ১৯৫২ সালে তার মা রানি দ্বিতীয় এলিজাবেথ যখন সিংহাসনে বসেন তখন চার্লসের বয়স ছিল ৩ বছর। তখন থেকেই তিনি সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন। ব্রিটিশ সিংহাসনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে যুবরাজ ছিলেন তিনি।

আরও পড়ুন

×