'বাহুবলী'র ভূমিকায় ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:১০ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:১৮
মোদি সরকারের আমন্ত্রণে সোমবার দুদিনের জন্য ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতে আসার কয়েক ঘন্টা আগে স্থানীয় সময় শনিবার রাতে স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে ৮১ সেকেন্ডের একটা ভিডিও শেয়ার করেছেন তিনি। ভিডিওতে দক্ষিণের জনপ্রিয় ‘ বাহুবলী ২’ সিনেমার একটি সম্পাদিত ভিডিওতে বাহুবলীর ভূমিকায় দেখা গেছে ট্রাম্পকে।
এর আগে সল নামের একটি আনভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট দেওয়া হয়। ভিডিওটি রি-টুইট করেন ট্রাম্প। ক্যাপশনে ট্রাম্প লেখেনে, ‘ভারতে বন্ধুর সঙ্গে সাক্ষাতের দিকে তাকিয়ে আছি’।
ভিডিওতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তলোয়ার হাতে বাহুবলীর মতো যুদ্ধ করতে দেখা গেছে। ঘোড়ার পিঠে চড়ে দাপিয়ে বেড়াতেও দেখা গেছে। ভিডিওটি শেষে একটি বার্তা দেওয়া হয়। তাতে লেখা, যুক্তরাষ্ট্র ও ভারত ঐক্যবদ্ধ। টুইটটি মাত্র দুই ঘণ্টার মধ্যে ১৭ হাজারের বেশিবার শেয়ার হয়।
আগামী ২৪ ফেব্রুয়ারি ট্রাম্প গুজরাটের আহমেদাবাদ পৌঁছাবেন সকাল ১১ টায়। তাকে ও তার স্ত্রীকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্পের আগমন উপলক্ষে আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ শিরোণামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটিকে বিশ্বের সবচেয়ে বড় অনুষ্ঠান বলে মনে করা হচ্ছে।
ট্রাম্প ও তার স্ত্রী ছাড়াও ভারত সফরে তাদের সঙ্গে থাকবেন মেয়ে ইভাঙ্কা এবং জামাই জারেদ কুশনের।
- বিষয় :
- আন্তর্জাতিক
- ডোনাল্ড ট্রাম্প
