ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

ইরানে করোনার গুজব ঠেকাতে বিশেষ টিম

ইরানে করোনার গুজব ঠেকাতে বিশেষ টিম
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:২৩

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে গুজব ঠেকাতে বিশেষ একটি টিম গঠন করেছে ইরানের আইনশৃঙ্খলা বাহিনী।

কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।

গুজব ঠেকাতে বিশেষ টিমের পাশাপাশি গুজ রটানোর অভিযোগ ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইরানের সাইবার পুলিশের প্রধান ভাহিদ মজিদ জানিয়েছে, অনলাইনে করোনার গুজব রটানোর ঘটনায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ১১৪ জনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে। এরপর তা ছড়িয়ে পড়ে অন্তত ৩০টি দেশে। করোনাভাইরাসের সংক্রমণ এতদিন চীনসহ এশিয়াতেই সীমিত ছিল। কিন্তু এখন তা ছড়িয়ে পড়েছে ইউরোপের বিভিন্ন দেশে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার পর্যন্ত ২৭৬৩ জনের প্রাণহানি হয়েছে। আর আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৯৭০ জন। শুধু চীনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭১৫ জন।

আরও পড়ুন

×