ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

করোনা আতঙ্ক: দিল্লির স্কুল-কলেজ ও সিনেমা হল বন্ধ

করোনা আতঙ্ক: দিল্লির স্কুল-কলেজ ও সিনেমা হল বন্ধ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২০ | ০৭:১৯ | আপডেট: ১২ মার্চ ২০২০ | ০৭:২১

করোনা আতঙ্কে ভারতের রাজধানী দিল্লি শহরের স্কুল-কলেজের পাশাপাশি এবার সিনেমা হলও বন্ধ করে দেয়া হচ্ছে।  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন আগামী ৩১ মার্চ পর্যন্ত দিল্লির সকল স্কুল কলেজ ও সিনেমা হল বন্ধ থাকবে। খবর ভারতীয় গণমাধ্যম। 

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।  ইতিমধ্যেই বিশ্বস্বাস্থ্য সংস্থা ‘হু’-ও করোনাভাইরাসকে মহামারী হিসেবে ঘোষণা করেছে। চিনের উহান শহর এই ভাইরাসের উৎসস্থল হলেও ক্রমশ বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসের সংক্রমণ। ইতালি, ইরান ও অন্যান্য দেশের পাশাপাশি করোনাভাইরাস থাবা বসিয়েছে ভারতেও। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে এখন হয়েছে ৭৩ জন।

এই পরিস্থিতিতে জনসমাগম হয় এমন প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে দিল্লি সরকার। তার ধারাবাহিকতায় দিল্লির সিনেমা হলও বন্ধ রাখা হচ্ছে। ভারতীয় গণমাধম জানায়, জম্মু, সাম্বা, কাঠুয়া, রেসাই এবং উধমপুর এই পাঁচ জেলায় ৩১ মার্চ পর্যন্ত সকল সিনেমা হল ও প্রাইমারি স্কুল সিনেমা হল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকবে। 

এদিকে ভারত সরকারও  এই ভাইরাসের সংক্রমণ রুখতে সমস্ত দেশের নাগরিকদের ভিসা স্থগিত করার ঘোষণা দিয়েছে। নতুন ভিসাও এখন কাউকে দেওয়া হবে না  বলে জানিয়ে দিয়েছে। বুধবার রাতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে টুইট করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। টুইটারের ওই পোস্টের মাধ্যমে জানানো হয়, কূটনৈতিক কর্মকর্তা, জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থায় কর্মরত ব্যক্তিদের ভিসা বাদে ভারতের অন্য সব ধরনের ভিসা ১৫ই এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারীরা যে এতদিন ভিসা ছাড়াই এ দেশে প্রবেশাধিকার পেতেন, সে সুবিধাও আপাতত স্থগিত করেছে সরকার।


আরও পড়ুন

×