ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

করোনা আতঙ্কে কলকাতায় স্কুল বন্ধ

করোনা আতঙ্কে কলকাতায় স্কুল বন্ধ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২০ | ০৫:৪২ | আপডেট: ১৩ মার্চ ২০২০ | ০৫:৪৬

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে এবার বিজ্ঞপ্তি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে কলকাতার একটি স্বনামধন্য স্কুল। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে সাউথ পয়েন্টের জুনিয়র ও হাই স্কুল আপাতত বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পাশাপাশি পিছিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার ফলপ্রকাশের দিনক্ষণও। 

এই প্রথম কলকাতার কোনো স্কুল করোনা আতঙ্কে বন্ধ করে দেওয়া হল। তবে কতদিন স্কুল বন্ধ থাকবে, তা আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে স্কুল কর্তৃপক্ষ। 

এর আগে করোনা আতঙ্কে ভারতের উত্তরাখণ্ড, ওড়িশা, জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ,দিল্লি, বিহারের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) নির্দেশমতে, কেন্দ্র ও রাজ্যের সমস্ত নিয়ম মানা হচ্ছে স্কুলের স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার জন্য। স্কুল চলাকালে কোনো শিক্ষার্থী কিংবা কর্মী অসুস্থ থাকলে, তাদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

আড়াই মাসে মহামারীর আকার পাওয়া নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বের ১২৩টি দেশ ও অঞ্চলে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল (ইউরোপীয় সেন্ট্রাল টাইম) পর্যন্ত বিশ্বে এ রোগে আক্রান্ত হয়েছে ১ লাখ ৩২ হাজার ৫৬৭ জন। আর মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৪৭ জনের। 

আরও পড়ুন

×