ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

করোনার প্রকোপ, ইরানে খোঁড়া হচ্ছে গণকবর!

করোনার প্রকোপ, ইরানে খোঁড়া হচ্ছে গণকবর!
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২০ | ০৬:১৩ | আপডেট: ১৩ মার্চ ২০২০ | ০৬:৫০

ইরানে করোনাভাইরাসের প্রভাবে মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলোইট থেকে পাওয়া ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে, ইরানে কোম শহরে গণকবর খোঁঢ়া হয়েছে। এতে করে ইরানে করোনাভাইরাস কতটা মহামারী আকার ধারণ করেছে এ চিত্র প্রকাশ্যে চলে এসেছে।

স্যাটেলাইট থেকে পাওয়া ছবিগুলো সর্বপ্রথম প্রকাশ করে মার্কিন গণমাধ্যম নিউয়র্ক টাইমস। শেষ খবর পাওয়া পর্যন্ত, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে আরও ৭৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪২৯ জনের। এ রোগে দেশটিতে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৫ জন। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৫১ জনে।

মধ্যপ্রাচ্যের দেশটির অবস্থা এতটাই খারাপ যে মৃতদের পুঁতে ফেলার জন্য বিশাল আকারের গণকবর থোঁড়া হচ্ছে। ওয়াশিংটন পোস্টের দাবি, সেই সমস্ত গণকবর মহাকাশ থেকেও দেখা যাচ্ছে। ২১ ফেব্রুয়ারি থেকে নতুন করে গণকবর খোঁড়া শুরু হয়েছে। যার আয়তন প্রায় ১০০ ইয়ার্ডস বা প্রায় ৯২ মিটার। এই ছবি প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়িয়েছে।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী কিয়ানুশ জাহানপুর জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ১০৭৫ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁডড়িয়েছে ১০,০৭৫ জন। মৃত্যু হয়েছে ৪২৯ জনের। পরিস্থিতি মোকাবিলা করতে আন্তর্জাতিক অর্থ তহবিলের কাছে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার সাহায্য চাওয়া হয়েছে।


আরও পড়ুন

×