ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ফারুক আবদুল্লাহ অবশেষে মুক্ত

ফারুক আবদুল্লাহ অবশেষে মুক্ত
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২০ | ০৬:৩৬ | আপডেট: ১৩ মার্চ ২০২০ | ০৭:১১

সাত মাস পর জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে মুক্তি দিল প্রশাসন৷ শুক্রবার এমনটাই নির্দেশনা দিয়েছে জম্মু কাশ্মীরের স্বরাষ্ট্র দফতর৷

জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা রদের সময় গোটা উপত্যকা থেকেই বহু রাজনৈতি নেতাকে তুলে নেওয়া হয়৷ এ তালিকায় ছিলেন পি়ডিপি নেতা ফারুক আবদুল্লা, মেহবুবা মুফতি, ওমর আবদুল্লাহরাও৷ ২০১৯ সালের ৫ আগস্ট তাদের আটক করা হয়৷ ডিসেম্বরে ফারুক আবদুল্লাহর নজরবন্দি থাকার মেয়াদ আরও বাড়িয়ে দেওয়া হয়৷

কংগ্রেস, তৃণমূল, এনসিপির মতো বিরোধী দলগুলি জনসুরক্ষা আইনে কাশ্মীরের রাজনৈতিক নেতাদের বন্দি করা নিয়ে সরব ছিলেন৷ তিন সাবেক মুখ্যমন্ত্রীকে বন্দি করে রাখা স্বাধীনতার ওপর হস্তক্ষেপ এই মর্মে যৌথ বিবৃতিও দেয় রাজনৈতিক দলগুলি৷ সেখানে বলা হয়, জনসুরক্ষা লঙ্ঘিত হবে এমন কোনও কাজ এই নেতারা অতীতে করেননি৷ এমনকি জাতীয় সুরক্ষা বিষয়টিকেও তাঁরা অমর্যদা করেননি৷ তাহলে কেন এই কাজ করছে কেন্দ্র?

এদিকে ফারুক আবদুল্লার মেয়ে এক টুইট বার্তায় বলেছেন, 'আমার বাবা আবার একজন মুক্ত মানুষ।'

এছাড়া আরও দুই সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতির মুক্তি চেয়ে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন

×