ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

করোনায় যুক্তরাষ্ট্রে প্রথম সেনাসদস্যের মৃত্যু

করোনায় যুক্তরাষ্ট্রে প্রথম সেনাসদস্যের মৃত্যু
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ০১:৫২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই প্রথম যুক্তরাষ্ট্রের এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে। পুরো বাহিনীর মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। খবর রয়টার্সের

মৃত ওই সেনাসদস্য নিউজার্সি আর্মি ন্যাশনাল গার্ডসম্যানের সদস্য ছিলেন। ক্যাপ্টেন পদমর্যদার ওই সেনাসদস্যের নাম ডগলাস লিন হিকক।

ক্যাপ্টেন ডগলাস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২১ মার্চ হাসপাতালে ভর্তি হন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার তার মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। 

গত সোমবার পেন্টাগন জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মোট ৫৬৮ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ২৮০। এ ছাড়া সামরিকবাহিনী সংশ্লিষ্ট ৪৫০ জন বেসামরিক নাগরিকও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন

×